
প্রবাস
ট্রাব ২০২১ সাহিত্য সম্মাননা পেলেন জসীম উদ্দীন
২৭ তম টেলিভিশন রিপোর্টাস ইউনিট অব বাংলাদেশ (ট্রাব) ২০২১ সাহিত্য সম্মাননা পেয়েছেন যুক্তরাষ্ট্র বসবাসকারী বাংলাদেশি-আমেরিকান জসীম উদ্দীন ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলা ও ইংরেজী সাহিত্যে আমেরিকার মূলধারার লেখক হিসাবে বিশেষ অবদানের জন্য তাকে এ সন্মাননা দেয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জসীম উদ্দীন বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অবস্থান করায় প্রধান অতিথি তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের হাত থেকে জসীম উদ্দীনের পুরস্কারটি গ্রহণ করেন সুপার ডেনিম টেক্সটাইল লিমিটেডের পরিচালক মুহাম্মদ আল তাকি আতিক।



