
শ্যামল বণিক অঞ্জন
হাতের মুঠো খুলে ছড়িয়ে দাও আকাশ নীলে প্রেমসিন্ধু,
রাশি রাশি মুক্তোদানার মতো আলোকরশ্মিতে-
ভরিয়ে দাও তমস্যাছন্ন ধরিত্রি।
ভেঙে ফেলে নিষ্ঠুরতার প্রাচীর,
মানবতার দৃঢ় স্তম্ভ গড়ো হাতে হাত রেখে
সমন্বিত প্রয়াসে।
হও নিরণ্যের সহায়, আলোর রোদন মেখে
গতিময় করে দাও স্থবির জনপদ।
হাতের মুঠো খুলে ছড়িয়ে দাও আকাশ নীলে প্রভাকর,
আলো দাও ঝলমলে স্ফটিক কিম্বা হীরকখণ্ডের মতো!
দাও রৌদ্রের প্রখরতা নিঃশর্তে।



