
সারমিন চৌধুরী
তুমি আমার জীবনের সুখের বসন্ত
শরতের নীলাভ-সাদা আকাশ,
তোমার রঙে রঙিন হয়েছে তনু-মন
বাতাসে দিচ্ছেই তার পূর্বাভাস।
তুমি আমার জীবনের ফুলের বাহার
সুঘ্রাণে মাতিয়ে রাখো আঙিনা,
তোমার পদধ্বনিতে প্রফুল্লিত অন্তর
আনন্দে আত্মহারা সব ভাবনা।
তুমি আমার জীবনের পূর্নিমার চাঁদ
মিটিমিটি অবিরাম জলন্ত তারা,
তোমার কণ্ঠের স্বরে ধুকধুক করে বুক
অনুভূতির ঢেউয়ে মন দিশেহারা।
তুমি আমার জীবনের শীতের চাদর
পাখির খাওয়া মিষ্টি সুরের গান,
তোমার চোখের মায়ায় হয় ঘরছাড়া
দূরে গেলে বুকে বাড়ে চোরা টান।



