
ফাতেমা তুজ জোহরা
পৃথিবীতে বাতাস বইছে অমাবস্যার অন্ধকারে,
যে অন্ধকারে জেগে ওঠে প্রশান্ত মহাসাগরের ঢেউ।
যে ঢেউয়ের কোন নাম নেই, গোত্র নেই, পরিচয় নেই।
পরিচয় নেই কেন বলছি? পরিচয় আছে—
জল তার নিঃস্বার্থ পরিচয়।
যে পরিচয়ে মেঘলা দিনে আকাশে পাখি ওড়ে,
রংধনু হয়ে ওঠে আকাশের তাল, লয়, ছন্দ।
জীবন একটি জলের পাত্র,
যে পাত্র যেকোন সময় ভেঙে যাবে—
তাই আমি ঘুড়ি হতে চাই।



