সাহিত্যকবিতা

সময়ের ব্যবধান

মো. আব্দুল আলিম

খেয়াল স্রোতে যাচ্ছে সময়
নিক্তির ওজনেও নয়,
ঝরাপাতার শব্দ শুনি মর্মর ধ্বনিতে,
দিকভ্রান্ত জীবনের আত্মভোলা পথে
দিন গুণে সময়ের ব্যবধানে।

বুকে বিছানো বিষাক্ত তীর
নড়েচড়লে বিদ্ধ করে সারাদেহ,
অচেনা-অজানা খেয়াল স্রোতের
কারবারে অবয়বে ঝরে পড়ে
চোখের লবণাক্ত জল।

এ শুধু সময়ের ব্যবধান
শ্রমিকের ঘামে লেগে থাকা
রক্ত-ধুলোর স্মৃতি-বিস্মৃতি
ধনির ধূম্রজালে অলীক ধনরত্ন
সৃজন করে ধোঁয়াশা।

বুকে ক্ষত-বিক্ষত পেরেক
কবে থামবে জানি না তা
রক্ত-চক্ষুর আড়ালে একি ঘটে!
রক্তচোষক কুন্ডলী পাকায় মনে জট বেঁধে।

আড়ালে শত্রু হাসে সঙ্কোচ ঘূর্ণিজালে,
সময়ের ব্যবধানে কদর্মে ছিটকে পড়ে
জ্ঞান হারায় নিমিষে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension