
শাহজালাল সুজন
আমাকে ঝুঁকতে বলো না,আমি ঝুঁকেই আছি
স্পর্শহীন চিত্ত যে অবয়ব দেখেছে।
তোমরা যাকে ত্রিযামায় নিক্ষেপ করেছো
রেটিনার ওই বেড়াজালে জড়িয়ে।
তোমাদের তৈরি অখন্ড কে খন্ডিত করে ইঞ্চি ইঞ্চি
জরিপের রাজকীয় নকশার স্থানে,
আমায় ডেকো না সেখানে মিশেছি সর্বত্রে
যেখানে অধরা কে ধরা যায়
নিশানার সেজদা দেখো এই প্রণত চিত্ত।



