প্রধান খবরপ্রবাস

ফ্লোরিডায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আইয়ুব আলী নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নর্থ লাডারডেল এলাকার ব্রডভিউ বুলেভার্ডে এ ঘটনা ঘটে। হত্যাকারীকে ধরিয়ে দিতে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে স্থানীয় পুলিশ।

নিহত আইয়ুব আলী (৬১) ফ্লোরিডা যুবলীগের সহসভাপতি পদে দায়িত্বরত ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।

পুলিশ জানিয়েছে, ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান আন্ট মলি গ্রোসারি শপে কাজ করছিলেন আইয়ুব আলী। তখন অজ্ঞাত পরিচয়ের একজন সেখানে প্রবেশ করে। এরপর আইযুব আলীকে ভেতরে অফিস কক্ষে নিয়ে যায়। সেখানে তাঁর মাথায় গুলি করে হত্যা করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আইয়ুব আলীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাইম খান দাঁদন বলেন, পুলিশ সিসি টিভি পর্যবেক্ষণ করে নিশ্চিত হয়েছে দুর্বৃত্ত একজন কৃষ্ণাঙ্গ। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। আইয়ুব আলীর দোকানে ডাকাতি করাই তাঁর উদ্দেশ্য ছিল বলে জানান তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension