মুক্তমত

শুভ জন্মদিনে নেলসন ম্যান্ডেলাকে শুভেচ্ছা

রূপসী বাংলা ডেস্ক:বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ও দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার শততম জন্মবার্ষিকী আজ। ১৯১৮ সালের এই দিনেই জন্মেছিলেন নিপীড়িতদের হয়ে আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়া এই মানুষটি।

পুরো নাম নেলসন রোলিহলাহা ম্যান্ডেলা হলেও নিজ দেশে তিনি মাদিবা নামেই বেশি পরিচিত। লন্ডন বিশ্ববিদ্যালয়ের আইনে স্নাতক ম্যান্ডেলাকে কৃষ্ণাঙ্গদের পক্ষে লড়াই করার জন্য জীবনের ২৭টি বছর কাটাতে হয়েছে কারাগারে।

১৯৯০ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ম্যান্ডেলা। বর্ণবাদের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের জন্য ম্যান্ডেলাকে ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।

দক্ষিণ আফ্রিকায় মাদিবার শততম জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মর্সুচীর আয়োজন করা হয়েছে। দেশটি সফররত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জন্মদিনের একটি শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। জাতিসংঘ ১৮ জুলাইকে ম্যান্ডেলা দিবস হিসেবে ঘোষণা করেছে। সারাবিশ্বেই নেলসনের স্মৃতিকে স্মরণ করে পালন করা হচ্ছে এই দিনটি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension