
মো. সৈয়দুল ইসলাম
বিজয় ‘৭১ দেখি—
স্বাধীন চলায়, প্রাণ খোলে কথা বলায়
দেশ গড়ার প্রত্যয়ে শিশু-কিশোর, নারী ও পুরুষের একাত্মতায়।
বিজয় ‘৭১ দেখি—
মায়ের মিষ্টি হাসি, বাবার দেশপ্রেম ভাবনায়
বোনের কণ্ঠে ছড়া, কবিতা এবং অগ্নিঝরা মুক্তির গানে।
বিজয় ‘৭১ দেখি—
পাখির কলতানে, রক্তে ভেজা সোঁদা মাটির ঘ্রাণে,
উর্ধ্বাকাশে মুক্ত হাওয়ায় ওড়া লাল-সবুজের বিজয় নিশানে।
বিজয় ‘৭১ দেখি—
ভোরের সূর্যোদয়ে, নতুন প্রজন্মের জাগ্রতিক চেতনায়,
স্বাধীনতা আঁকড়ে ধরে বেঁচে থাকার অদম্য সাহসীকতায়।
বিজয় ‘৭১ দেখি—
রাজপথ কাঁপানো স্লোগানে, কোটি কোটি মানুষের আনন্দ উল্লাসে
দেশ মাতৃকার তরে আত্মদানকারী বীর সেনাদের ফুলেল শুভেচছায়।



