বিনোদন

বিয়েতে নজরকাড়া গয়না পরবেন দীপিকা, দেখে নিন ছবি

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: কখনও নভেম্বর তো কখনও ডিসেম্বর। কখনও সুইজারল্যান্ড তো কখনও আমচি মুম্বই। বছরের শুরু থেকেই টিনসেলের হটেস্ট গসিপ রণভীর-দীপিকার বিয়ে।

বিভিন্ন সময় নানান জল্পনার ধুলো উড়েছিল বলিপাড়ায়। এই সমস্ত জল্পনায় দাড়ি টেনে ১৪ এবং ১৫ নভেম্বর সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। ট্যুইটারে ওয়েডিং কার্ডের ছবি আপলোড করে খুশির খবরটি জানিয়েছেন সকলকে। এবং ইতালির লেক কোমোকে বিয়ের ভেনু হিসাবে বেছে নিয়েছেন এই লাভ বার্ডস।

বলি অন্দরের খবর ছিল, ‘পদ্মাবত’ মুক্তির সপ্তাহ খানেক আগে রণভীর ও দীপিকার বাবা মা তাঁদের বিয়ের ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করেন। তখন রণবীরের বাবা-মা, সব্যসাচীর একটি শাড়ি উপহার দেন দীপিকাকে। আপাতত দীপিকা এবং রণবীর তাঁদের পরিবারকে নিয়ে বিয়ের শেষ মুহূর্তের কেনাকাটা, প্রস্তুতি করছেন পুরোদমে। এদিকে, বিয়ের প্রতিটি খবরাখবর পাওয়ার জন্য ব্যাকুল হয়ে বসে আছে উড বি ম্যারেড কাপলের অনুরাগীরা৷

বিশেষত দীপিকার ফিমেল ফ্যানেদের কৌতূহল হল দীপিকার সাজগোজ নিয়ে৷ দীপিকার এমন সৌন্দর্য্যকে কমপ্লিমেন্ট করতে কেমন গয়না, লেহেঙ্গা পরবেন, কেমন ভাবে সাজবেন সেই নিয়েই তোলপাড় হয়ে চলেছে সোশ্যাল মিডিয়া৷

জানা যাচ্ছে সোনা, হীরে, মানিক ছেড়ে মস্তানি বেগমের মন বসেছে রূপোর গয়নায়৷ রূপোর ইউনিক নক্সায় তৈরি করা গয়নাই পরবেন দীপিকা৷ সেই গয়নার সঙ্গে ম্যাচ করেই লেহেঙ্গা ডিজাইন করা হয়েছে তাঁর৷

সাধারণত অন্যান্য অভিনেত্রীরা সোনা, হীরে, প্ল্যাটিনাম, কুন্দনই বেছে নেন বিয়ের গয়না হিসেবে৷ সেদিক থেকে দীপিকার চয়েস খানিক অন্যরকম৷ ট্র্যাডিশনাল গয়না পরবেন নাকি মডার্ন স্টাইলের সেটা এখনও জানা যায়নি৷ বিশেষ ধরণের এই গয়না নাকি ডিজাইন করার জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে জনপ্রিয় কিছু জুয়েলারি ডিজাইনারদের৷ অন্যদিকে রণভীর সিংও শেওয়ানির সঙ্গে সিম্পল সিলভার হার পরবেন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension