
ফেরদৌস জামান খোকন
মন থেকে যদি আমি চাই কোনো কিছু
মনোযোগে দোয়া করে ছুটি তার পিছু।
বিষাদের কালো ছায়া জানি হবে দূর,
তুমি হবে অধমের প্রাণপ্রিয় হুর।
সুখে দুখে পাশে রবে স্বপ্ন দেখি রোজ,
এ আমার কিছু হলে নেবে তুমি খোঁজ।
প্রাণের চেয়েও আরো বেশী তুমি দামি,
জীবন জুড়ে তোমাকে চাই কাছে আমি।
ভালোবাসা মিছে নয় সেটা আমি জানি,
তুমি পাশে এলে ওগো দূরে সরে গ্লানি।
মনপ্রাণ দিয়ে আমি ভালোবাসি খুব,
সব ছেড়ে দিবো প্রিয় তোমাতেই ডুব।
মুখে হাসি নিয়ে তুমি থেকো তবে পাশে,
যেমন করে প্রেয়সী খুব ভালোবাসে।
তুমি আমি এক হয়ে রবো আজীবন,
শত বাধার পরেও এক রবে মন।
ঘরে ফিরে দেখি আমি সেই প্রিয় মুখ-
দুখগুলো সরে যায় পাই মহাসুখ।
বিধাতার কাছে আমি মনেপ্রাণে চাই,
জীবনের প্রতিক্ষণ তাকে যেনো পাই।



