
কুলসুম বিবি
উন্মাদ নরপিশাচ মানচিত্র খেতে চায়,
খামচে ধরে উত্তর দক্ষিণে।
উদাসী রজনী নিরবতায় আসফাস,
ওদিকে বিপ্লবীরা বীথিকায় জাগে,
পসরা সাজায় বসন্তের ফুলে।
গোপন ব্যথার অনুরাগে রক্ত নহরে স্বাধীনতা খুঁজে।
তাতে সিংহাসনের রাজার কী আসে যায়,
রাজা তো আছেন ফুলসজ্জায়।



