সাহিত্যকবিতা

নীলাভ কস্তরী

সাবেরা হোসাইন

অরণ্যসঞ্চারী পথিক গাছের কোটরে
জ্যোৎস্না জমা রাখে,
নির্জন আঁধারের মাঝে তোমার
দৃষ্টিতে দু-মুঠো নীলাভ কস্তরী ছিল।

মুক্তোহীন ঝিনুকের মাঝে হতাশা
দেখেছি অনেক ।

সমুদ্র গভীরের রক্ত প্রবালের মতো-
সে তো উড়ে গেছে সুদূর নীহারিকায়
কুয়াশার ডানায়,
আমি অনাদিকাল এখানে তোমার
অপেক্ষায় রত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension