প্রধান খবরযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৫১৮ জনের মৃত্যু

নিউইয়র্কে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬০ হাজার মানুষ। আক্রান্তের সংখ্যার দিক থেকে দেশটি ইটালি, চীন ও স্পেনকেও ছাড়িয়ে গেছে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৫১৮ জনের মৃত্যু হয়েছে। জন হফকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য দিয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৫১ জনে।
 
এর মধ্যে শুধু নিউইয়র্কে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬০ হাজার মানুষ। আক্রান্তের সংখ্যার দিক থেকে দেশটি ইটালি, চীন ও স্পেনকেও ছাড়িয়ে গেছে।
 
আমেরিকার শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্টনি ফুচি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ বা তারও বেশি হতে পারে।
 
এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই কথা বললেন। এদিকে চীন থেকে মেডিকেল সরঞ্জাম পৌঁছেছে যুক্তরাষ্ট্র্রে।
 
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী- যুক্তরাষ্ট্র্রে একদিনে নতুন করে আরও ২১ হাজার ৩৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
 
মৃত্যু হয়েছে ২ হাজার ৪৯০ এবং আক্রান্ত ১ লাখ ৪৩ হাজার।
 
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২৮ থেকে ২৯ মার্চ সকাল পর্যন্ত নিউইয়র্ক নগরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬১ জনের মৃত্যু হয়েছে।
 
এ নিয়ে পুরো রাজ্যে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেল। এছাড়া নগরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো ১৮ বছর বয়সের নিচে একজনের মৃত্যু হয়েছে। তার শরীরে অন্য আরও রোগ ছিল।
 
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টে (এফডিএনওয়াই) প্রথম অটোমেকানিক জেমস ভিলাচ্চো নামে এক কর্মীর করোনাভাইরাসে মৃত্যু হয়েছে।
 
৫৫ বছর বয়সী এই কর্মী ২০১৪ সাল থেকে এই বিভাগে কাজ করছেন। তিনি স্ট্যাটান আইল্যান্ডে বসবাস করতেন। গভর্নর অ্যান্ডরু কুমো ২৯ মার্চ বলেছেন, নিউইয়র্কের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বাড়তে পারে মৃতের সংখ্যা।
 
প্রতিবেদনে বলা হয়, ২৯ মার্চ সকাল পর্যন্ত নিউইয়র্কে মৃতের সংখ্যা ছিল ৯৬৫ জন। একদিনেই আক্রান্তের সংখ্যা ৭ হাজার ২০০ বেড়ে হয়েছে ৫৯ হাজার ৫১৩ জন।
 
এর মধ্যে প্রায় ৩৩ হাজার ৭৬৮ জনই নিউইয়র্ক নগরের। এখনো প্রায় ৮ হাজার ৫০০ জন হাসপাতালে চিকিৎসাধীন। দুই হাজার ৩৭ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভেন্টিলেটরে আছেন। গভর্নর অ্যান্ডরু কুমো ১৫ এপ্রিল পর্যন্ত নিউইয়র্কবাসীকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন।
 
ডোনাল্ড ট্রাম্পের আশঙ্কা : নভেল করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যু এক লাখ বা তারও বেশি হতে পারে বলে প্রথমবারের মতো স্বীকার করেছেন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প।
 
রোববার সন্ধ্যায় হোয়াইট হাউসের রোজ গার্ডেনে করোনাভাইরাস নিয়ে সংবাদ সম্মেলনে ট্রাম্প একথা বলেন বলে জানিয়েছে সিএনএন।
 
ট্রাম্প বলেন, দুই সপ্তাহের মধ্যে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে। বিজয় অর্জিত হওয়ার আগেই জয় ঘোষণার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। আপনারা যত ভালো করবেন, তত দ্রুত এই দুঃস্বপ্ন শেষ হবে।
 
 
বিবিসি, এএফপি, সিএনএন।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension