প্রধান খবরযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে করোনা টিকায় ১০ শিশুর মৃত্যু, দাবি রিপোর্টে

যুক্তরাষ্ট্রে করোনা টিকার প্রভাবে কমপক্ষে ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এতে দাবি করা হয়েছে, মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) এক অভ্যন্তরীণ নথিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃত শিশুদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে মায়োকার্ডাইটিসে, যা হৃদপিণ্ডে প্রদাহজনিত সমস্যা বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় শুক্রবার এই তথ্য সামনে আসে। এদিকে প্রকাশিত এ তথ্য নিয়ে মন্তব্য করার অনুরোধ জানানো হলেও এফডিএ’র অন্তর্ভুক্ত স্বাস্থ্য বিভাগ (এইচএইচএস) তাৎক্ষণিকভাবে কোনও জবাব দেয়নি।

প্রসঙ্গত, এই খবরে এমন এক সময় প্রকাশিত হলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়র কোভিড ভ্যাকসিন নীতিতে বড় পরিবর্তন এনেছেন। তিনি ৬৫ বছর বা তার বেশি বয়সী এবং বিশেষ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য ভ্যাকসিন গ্রহণের সুযোগ সীমিত করে দিয়েছেন। অর্থাৎ এখন থেকে ৬৫ বছর বা তার বেশি বয়সী এবং বিশেষ ঝুঁকিতে থাকা ব্যক্তিরাই কেবল ভ্যাকসিন নিতে পারবেন।

মূলত কেনেডি দীর্ঘদিন ধরে টিকা-বিরোধী প্রচারণার সঙ্গে জড়িত রয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পরও তিনি ভ্যাকসিনকে অটিজম রোগের সঙ্গে যুক্ত করেছেন এবং যুক্তরাষ্ট্রের টিকাদান নীতিমালা নতুন করে তৈরির উদ্যোগ নেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, অভ্যন্তরীণ ওই নথিটি তৈরি করেছেন এফডিএ’র প্রধান মেডিকেল ও বৈজ্ঞানিক কর্মকর্তা বিনয় প্রসাদ। তবে নথিতে শিশুদের বয়স, তাদের শারীরিক অবস্থা বা কোন কোম্পানির ভ্যাকসিন নেওয়া হয়েছিল— এ সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র: রয়টার্স

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension