প্রবাস

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে ইউকে বিডি টিভির শোক প্রকাশ

সাংবাদিক ও অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ২ অক্টোবর লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইনা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণের পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

তাঁর আকস্মিক মৃত্যুতে ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম,ফাইনান্স ডিরেক্টর শাহ শাফী, প্রোগ্রাম ডিরেক্টর হেলেন ইসলাম সহ অন্যান্য ডিরেক্টরবৃন্দ এক যুক্ত শোকবার্তায় গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

বাংলাদেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতা বিকাশের অন্যতম পথিকৃৎ তৌফিক ইমরোজ খালিদী একজন পেশাদার সাংবাদিক হিসেবে দেশ-বিদেশে সমাদৃত ছিলেন। তাঁর সৃষ্টিশীল সাংবাদিকতা ও নতুনত্বের উদ্ভাবনী সক্ষমতা বাংলাদেশের সাংবাদিকতাকে ভিন্ন মাত্রায় উন্নীত করেছে। আমাদের সংবাদ সেবাকে ডিজিটাল দুনিয়ায় পৌঁছে দেওয়ার অন্যতম পুরোধা এই সাংবাদিকের মৃত্যুতে দেশ একজন প্রতিভাবান ও সৃষ্টিশীল গণমাধ্যম ব্যক্তিত্বকে হারালো বলে উল্লেখ করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension