বাংলাদেশ

অপপ্রচার রুখতে ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর

রূপসী বাংলা নিউজ ডেস্ক: নিজেদের ব্যবসায়িক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিদেশে বাংলাদেশবিরোধী অপপ্রচার রুখে দিতে কাজ করতে রপ্তানিকারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিজিএমইএ পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সদস্যরা দেখা করতে এলে একথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের কিছু লোক আছে অনবরত আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়। এটা আপনাদের খুঁজে বের করতে হবে। যার জন্য ক্ষতিগ্রস্ত আপনারা হন।

শেখ হাসিনা বলেন, আমাকে পলিটিক্যালি ক্ষতি করতে চায়। কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যান আপনারা ব্যবসায়ীরা। বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই, সব দিক থেকে। আর আমাদের অর্থনীতি যদিও কৃষিপ্রধান, কিন্তু এটাও ঠিক শিল্পায়ন ছাড়া কোনো দেশের উন্নতিটা ত্বরান্বিত হয় না। এটাও বাস্তবতা। সেজন্য একদিকে আমরা কৃষিকেও গুরুত্ব দেই, আবার শিল্পকেও গুরুত্ব দেই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension