বাংলাদেশশিক্ষা

অপশক্তি পাঠ্যবই নিয়ে গুজব ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশবিরোধী অপশক্তি পাঠ্যবই নিয়ে গুজব ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছে। দেশের উন্নয়ন, অগ্রগতি ও অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে সকল প্রকার গুজব থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। কিন্তু দেশের এই স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করতে স্বাধীনতা বিরোধী অপশক্তি বহুমুখী ষড়যন্ত্র করে যাচ্ছে। তারই অংশ হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের কিছু বইয়ের ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়ে গুজব ছড়াচ্ছে।’

শিক্ষামন্ত্রী সোমবার সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত কায়কোবাদ চুন্নু মিয়া সরকারের স্মরণে হাইমচর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজ চোকদারের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী।

শিক্ষামন্ত্রী চুন্নু মিয়া সরকারের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এই অঞ্চলের মানুষের অধিকার রক্ষায় তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। দলের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। শিক্ষামন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং প্রয়াতের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

বাসস।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension