আন্তর্জাতিক

অবশেষে তালেবানের নতুন সরকারের ঘোষণা

অবশেষে ঘোষণা দেয়া হলো তালেবানের নেতৃত্বাধীন নতুন সরকারের। অন্তর্বর্তীকালের জন্য আফগানিস্তানের সরকার প্রধান হিসাবে দায়িত্বপালন করবেন অপেক্ষাকৃত কম পরিচিত তালেবান নেতা মোল্লা মো. হাসান আখুন্দ। কম পরিচিত হলেও তিনি এফবিআইয়ের তালিকায় থাকা মোস্ট ওয়ান্টেডদের একজন।

সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ সরকার গঠনের ঘোষণা দিয়ে জানান, অধীর আগ্রহে আফগানিস্তানের জনগণ নতুন সরকারের অপেক্ষায় আছে। মোল্লা মো. হাসান আখুন্দের নেতৃত্বে গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার। দলের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার হবেন তার ডেপুটি।

বিবিসি জানিয়েছে, নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজুদ্দীন হাক্কানিকে। যুক্তরাষ্ট্র হাক্কানি নেটওয়ার্ককে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসাবে বিবেচনা করে।

ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করবেন মোল্লা ইয়াকুব। আর আমির খানকে দেয়া হয়েছে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব।

তবে নারীদের কেন মন্ত্রিসভায় রাখা হয়নি এমন প্রশ্নের জবাবে বিবিসিকে তালেবান নেতা আহমদুল্লাহ ওয়াসিক বলেছেন, মন্ত্রিসভা গঠন এখনও শেষ হয়নি।

১৫ আগস্ট তালেবানরা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করার পর সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে যান দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি। এরপর ৩১ আগস্ট ডেডলাইন মেনে সরে যায় মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলোর সেনাসদস্যরা। সরিয়ে নেয়া হয় বিদেশিসহ নিরাপত্তা ঝুঁকিতে থাকা প্রায় সোয়া লাখ আফগান নাগরিককে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension