বাংলাদেশ

অবশেষে সিলেটে বিএনপির প্রার্থী আরিফকে জয়ী ঘোষণা

রূপসী বাংলা ডেস্ক:অবশেষে নানা নাটকীয়তার পর সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ সিটিতে ১৩৪টি ভোট কেন্দ্রের মধ্যে দুটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। বাকী ১৩২টি ভোট কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে প্রায় ৫১১৬ হাজার ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী বিজয়ী হয়েছেন বলে রাত ১০টা পরই জানা গেছে। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে তখন জানা গেছে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯০৩২৫ ভোট ও আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমেদ কামরান পেয়েছেন ৮৫২০৯ ভোট। ১৩২ কেন্দ্রে ৫১১৬ বেশি পেয়েছেন বিএনপি প্রার্থী। কিন্তু আরিফুল হক চৌধুরীকে ঘোষণা দেয়া হচ্ছিল না। পরে রাত সাড়ে ১২টার পর তাকে বিজয়ী ঘোষণা দেয়া হয়। এ সিটির ১৩৪ টি কেন্দ্রের মধ্যে গোলযোগের কারণে দুটি কেন্দ্রে ভোট স্থগিত রয়েছে। এ দুই কেন্দ্রের মোট ভোটার ৪৭৮৭।

প্রসঙ্গত, নির্বাচনে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১২৬ প্রার্থী অংশ নেন। এর মধ্যে মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী (ধানের শীষ), সিপিবি-বাসদের মনোনীত প্রার্থী আবু জাফর (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ডা. মো. মোয়াজ্জেম হোসেন (হাতপাখা), নাগরিক ফোরামের প্রার্থী সিলেট মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (টেবিল ঘড়ি) ও সচেতন নাগরিক সমাজের প্রার্থী মো. এহছানুল হক তাহের (হরিণ)।
সিলেট সিটি কর্পোরেশনের মোট ভোটার তিন লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে এক লাখ ৭১ হাজার ৪৪৪ জন পুরুষ এবং এক লাখ ৫০ হাজার ২৮৮ জন নারী। সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের ১৩৪টি ভোট কেন্দ্রের ৯২৬টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension