আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

অভিশংসন ইস্যুতে ডেমোক্র্যাটদের উপর ক্ষুব্ধ ট্রাম্প

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ইমপিচমেন্ট তদন্তের অংশ হিসেবে হোয়াইট হাউজের ওপর আইনি সমন জারির ঘোষণা করার পর ডেমোক্র্যাটদের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট নেতাদের বিরুদ্ধে ‘অসততা’ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছেন তিনি।

তবে ওই তদন্তের পক্ষে অবস্থান নিয়ে ডেমোক্র্যাটরা বলেছেন যে, তারা একটি নিরপেক্ষ তদন্ত করছেন।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সলি নিনিস্তোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জো বাইডেন এবং তার ছেলে হান্টারকে ‘ঠান্ডা মাথার দুর্ণীতিবাজ’ বলে বর্ণনা করেন ট্রাম্প।

হাউজ ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডাম স্কিফকে তিনি, ‘চতুর স্কিফ’,‘কৃপণ’ও ‘তার উচিত লজ্জার সঙ্গে অফিস থেকে পদত্যাগ করা’বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘সত্যি কথা বলতে কি তাদের (কংগ্রেস সদস্যদের) উচিত তার ব্যাপারে রাষ্ট্রদ্রোহিতার ব্যাপারে খোঁজ নেয়া উচিত।’

ট্রাম্প আরো বলেছেন, তার বিশ্বাস স্কিফ তথ্যফাঁসকারীর অভিযোগ ‘লিখতে সহায়তা’ করেছেন যেখানে কোনো প্রমাণ তুলে ধরা হয়নি।

ট্রাম্প বলেন, ‘ওই ব্যক্তিকে সবার খুঁজে বের করা উচিত, কারণ আমার মতে ওই ব্যক্তি একজন গুপ্তচর।’

কংগ্রেসকে তিনি সবসময় সহযোগিতা করবেন বলে জানালেও, ওই তদন্তকে তিনি ‘ধাপ্পাবাজি’ এবং আমেরিকান জনগণের ওপর ‘জালিয়াতির অপরাধ’ বলে বর্ণনা করেছেন।

হোয়াইট হাউজে রয়টার্সের একজন সংবাদদাতার সঙ্গেও তর্কে জড়ান ট্রাম্প, যিনি তার কাছে জানতে চেয়েছিলেন যে, রাষ্ট্রদ্রোহিতা বলতে তিনি কি মনে করেন।

ট্রাম্প বলেন, যারা রাশিয়া তদন্তে অংশ নিয়েছে, তাদের বিরুদ্ধে হয়তো তাকে অনেক মামলা করতে হবে।

এর আগে হাউজ অব রিপ্রেজেন্টিভের স্পিকার ন্যান্সি পেলোসি আর স্কিফের বিরুদ্ধে টুইটারে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন যে, তারা ‘বাজে কথায়’ মনোযোগ দিচ্ছে।

তিনি ন্যান্সি পেলোসিকে তার নিজের শহর, সানফ্রান্সিসকোর দিকে মনোযোগ দিতে বলেন, যে শহরকে তিনি গৃহহীন মানুষের ‘তাঁবু শহর’বলে বর্ণনা করেছেন।

অন্যদিকে অভিশংসন প্রক্রিয়ার পক্ষে অবস্থান তুলে ধরে জ্যেষ্ঠ ডেমোক্র্যাট প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এবং স্কিফ বলেছেন, ‘ আমার অযথা এখানে আসি নি’এবং এই তদন্তের উদ্দেশ্য কাউকে টেনে ধরা নয়।

প্রসঙ্গত, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির যেলেনস্কির সময় গত ২৫ জুলাই টেলিফোন আলাপের সময় ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এবং তার ছেলের ব্যাপারে তদন্ত করার জন্য চাপ দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। ইউক্রেনের একটি গ্যাস প্রতিষ্ঠানে কাজ করতেন তার ছেলে। যদিও তাদের ব্যাপারে অন্যায় কিছু পাওয়া যায়নি। একজন গোয়েন্দা কর্মকর্তা ওই তথ্য ফাঁস করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার পদ থেকে সরিয়ে দেয়ার ব্যাপারে ইমপিচমেন্ট তদন্ত শুরু করে ডেমোক্র্যাটরা।

তাদের অভিযোগ, ব্যক্তিগত সুবিধার জন্য যুক্তরাষ্ট্রের একটি বন্ধু দেশকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করতে ট্রাম্প রাজি করানোর চেষ্টা করেছিলেন।

ইমপিচমেন্ট কি?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে তার অফিস থেকে রাজনৈতিকভাবে অপসারণে কংগ্রেসের দুইটি ধাপের প্রথমটি হচ্ছে ইমপিচমেন্ট বা অভিশংসন। হাউজ অব রিপ্রেজেন্টিভ যদি ইমপিচমেন্টের পক্ষে ভোট দেয়, তাহলে সিনেট একটি বিচার কার্যক্রম আয়োজন করতে বাধ্য হবে।

প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করতে হলে সিনেটে দুই তৃতীয়াংশ ভোট লাগবে। তবে এই ক্ষেত্রে সেটার সম্ভাবনা কম কারণ ট্রাম্পের দলের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে মাত্র দুইজন প্রেসিডেন্টের ইমপিচমেন্ট হয়েছিল। তারা হলেন বিল ক্লিনটন এবং অ্যান্ড্রু জনসন, কিন্তু সিনেটে তারা দোষী প্রমাণিত হননি এবং ক্ষমতা থেকেও সরে যেতে হয়নি।

সূত্র: বিবিসি বাংলা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension