প্রধান খবরবাংলাদেশযুক্তরাষ্ট্র

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব

রূপসী বাংলা নিউজ ডেস্ক: যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তিন কার্যদিবসের মধ্যে তার নামে থাকা সব হিসাবের লেনদেন তথ্য পাঠাতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট আজ বৃহস্পতিবার এ বিষয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে।

এতে বলা হয়েছে, ওমর ফারুক চৌধুরীর নামে থাকা সব ধরনের ব্যাংক হিসাবের লেনদেন, বিবরণীর তথ্য তিন কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে।

এর আগেও অবৈধ ক্যাসিনো, জুয়া ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। অনেকের ব্যাংক হিসাব থেকে লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension