
অমিতাভের ‘জুম্মা চুম্মা’য় দিওয়ানি হলেন ‘মস্তানি’
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: দীপভীরের রিসেপশনে সমস্ত লাইমলাইট ছিনিয়ে নিলেন শহেনশাহ৷ অমিতাভ বচ্চনের এন্ট্রি থেকে শুরু করে পার্টির শেষ অবধি তাঁরই দিকে চোখ ছিল অথিতিদের৷ নিউলি ওয়েড কাপলের গ্ল্যামার, গ্রেস ছাপিয়ে গেলেন বিগ বি৷
এর কারণ তাঁর এই বয়সের এলিগেন্স তো বটেই, পাশাপাশি রয়েছে ‘জুম্মা চুম্মা’৷ এই আইকনিক গানের কথা যতই বলা যায় ততই কম৷ এমন কোনও শ্রোতা, দর্শক নেই যে এই গানটি শুনে এক জায়গায় বসে থেকেছেন৷

দীপভীরের ওয়েডিং রিসেপশন, সেখানে নাচ-গান তো হবেই৷ তাহলে আর অপেক্ষা কিসের৷ ডিজে বক্সে বেজে উঠল ‘জুম্মা চুম্মা’৷ তারপর যা হল তা চিরস্মরণীয় হয়ে থাকবে দীপিকা এবং রনভীরের কাছে৷ বিগ বির নাচে জমে উঠল আসর৷

বয়স ভুলে মন খুলে নাচলেন অমিতাভ৷ তার সঙ্গে ছিলেন রনভীর সহ আরও কয়েকজন৷ তবে শো স্টপার ওই একজনই৷ অমিতাভের নাচে ফিদা হয়েছেন রিসেপশনে উপস্থিত থাকা প্রত্যেক অথিতি৷ স্টেজে কোনও শো চলাকালীন দর্শকরা যেভাবে চিয়ার করে তেমনই করেছে পার্টির গেস্টরা৷

রিসেপশনের অন্দরমহলের কিছু ভিডিও প্রকাশ্যে আসতেই অমিতাভের ‘জুম্মা চুম্মা’ সবচেয়ে দ্রুত ভাইরাল হয়৷ ডিস্কো লাইটের মাঝে অমিতাভের নাচে মুগ্ধ হয়েছে সকলে৷ অমিতাভ নিজেও বেশ উৎসাহের সঙ্গে স্টেজে নাচ করছিলেন৷

বিগ বির পাশাপাশি ভাইরাল হয়েছে শাহরুখ খানের নাচের ভিডিও৷ তিনিও নিজের আইকনিক নাম্বার ‘ছাইয়াঁ ছাইয়াঁ’ তে নেচেছেন৷ পাশে ছিলেন নবদম্পতি৷ ছিলেন মালাইকা আরোরা খানও৷ তাঁর সঙ্গে সিগনেচার স্টেপে পা মেলালেন এসআরকে৷



