
অমিত শাহকে ‘খুনে অভিযুক্ত’ বললেও রাহুলকে ‘ক্লিন চিট’ নির্বাচন কমিশনের
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সম্প্রতি মধ্যপ্রদেশে প্রচারে এসে বিজেপি প্রধান অমিত শাহকে ‘খুনে অভিযুক্ত’ বললেও নির্বাচন কমিশন বৃহস্পতিবার রাহুল গান্ধীকে ‘ক্লিনচিট’ দিল ৷ ২৩ এপ্রিল জব্বলপুরে রাহুল গান্ধী প্রচারে এসে যা বলেছিলেন তাতে কোন নির্বাচনী বিধি ভঙ্গ হয়নি বলেই মনে করছে কমিশন৷
গত মাসে রাহুল গান্ধী শাহকে আক্রমণ করে বলেছিলেন,‘‘ ৷খুনে অভিযুক্ত বিজেপি সভাপতি অমিত শাহ৷’’ যদিও তিনি এ ব্যাপারে বিস্তারিত ভাবে কিছু বলেননি৷ পাশাপাশি তিনি জানিয়েছিলেন, জয় শাহ একজন জাদুকর যিনি ৫০,০০০ টাকাকে তিন বছরে ৮০ কোটি টাকায় রূপান্তরিত করেছেন৷ আর এই জয় শাহ হলেন বিজেপি সভাপতির ছেলে৷
এদিকে বুধবার আহমেদাবাদে স্থানীয় নগর আদালত রাহুলের বিরুদ্ধে সমন জারি করেছে এবং তাঁকে ৯ জুলাই আদালতে হাজিরা দিতে বলা হয়েছে কারণ এক বিজেপি কর্মী ফৌজদারি মামলা করেন তাঁর এভাবে ‘খুনে অভিযুক্ত’ উক্তি করায়৷
এছাড়া সুরাটের একটি আদালতে বৃহস্পতি রাহুলের বিরুদ্ধে সমন জারি করেছে কারণ গুজরাটের এক বিধায়ক মামলা করেছেন কারণ রাহুল গান্ধীর বিরুদ্ধে ৷ এজন্য তাঁকে ৭জুনের আগে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে৷ ১৩ এপ্রিল কর্ণাটকের এক জনসভায় রাহুল গান্ধী বলেছিলেন,নীরব মোদী ললিত মোদী নরেন্দ্র মোদী…. কী করে এদের সকলের একই পদবী হয় ? ওই বিধায়কের অভিযোগ কংগ্রেস সভাপতি এভাবে মোদী সম্প্রদায়কে অপমান করেছেন ৷



