বিনোদন

রূপান্তরকামীর ভূমিকায় বিগ বি

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: এবার রূপান্তরকামীর ভূমিকায় দেখা যাবে বিগ বি অমিতাভ বচ্চনকে। তাও আবার কোন সাধারণ রূপান্তরকামীর চরিত্র নয়। তিনি অভিনয় করছেন এক অতৃপ্ত রূপান্তরকামী আত্মার চরিত্রে।

তামিল সুপারহিট ছবি ‘কাঞ্চনা’র হিন্দি রিমেক বানাতে চলেছেন দক্ষিণী পরিচালক রাঘব লরেন্স। হিন্দিতে এই ছবির নাম রাখা হয়েছে ‘লক্ষ্মী বম্ব’। ছবির কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। আক্কির বিপরীতে তাঁর প্রেমিকার ভূমিকায় দেখা যাবে কিয়ারা আদবাণীকে।

গত শনিবার থেকে শুরু হয়েছে ছবির শ্যুটিং। জানা যাচ্ছে, এই ছবিতে অতৃপ্ত রূপান্তরকামী আত্মা অমিতাভ বচ্চনের খপ্পরে পড়বেন অক্ষয়। যদিও এই চরিত্রে অভিনয় করা নিয়ে বিগ-বি নিজে এখনও মুখ খোলেন নি।

তামিল ছবি ‘কাঞ্চনা’তে এই অতৃপ্ত রূপান্তরকামী আত্মার ভূমিকায় দেখা গিয়েছিল শরত কুমারকে। এবার এই ভূমিকাতেই দেখা যাবে অমিতাভকে। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল কাঞ্চনার হিন্দি রিমেক হবে। অবশেষে সেটাই হতে চলেছে।

এই ‘লক্ষ্মী বম্ব’ ছবিটির মাধ্যমেই বলিউডে ডেবিউ করতে চলেছেন দক্ষিণী পরিচালক রাঘব লরেন্স। এটি একটি হরর-কমেডি ছবি। পরিচালকের কথায়, ছবির গল্প সকলের জানা থাকলেও হিন্দিতে অন্যরকম টুইস্টে গল্পটিকে তুলে ধরা হবে। ছবিটি মুক্তি পেতে পারে আগামী বছর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension