ভারত

অযোধ্যায় রামের জন্য জায়গা খুঁজছেন যোগী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন ভগবান রামের দর্শনের জন্য আলাদা একটি মূর্তি স্থাপন করার বিষয়ে আলোচনা করেছি৷ তিনি জানান মূর্তি স্থাপন করার জন্য বেশ কয়েকটি জায়গাও দেখেছেন তিনি৷ পূজার মূর্তি মন্দিরের ভিতরে হবে এবং দর্শনের মূর্তি হবে আলাদা৷ এটিই হবে অযোধ্যার মূল পরিচিতি৷ এবং সেই মূর্তি স্থাপনের জন্যই আরও জায়গা দেখতে বলেছেন তিনি৷ অযোধ্যা পরিদর্শনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

এদিন রামজন্মভূমি গিয়ে রামলালার দর্শনও করেন যোগী৷ হনুমান গড়ি, দিগম্বর আখড়া ও সরযুঘাটেও যান৷ এদিন তিনি সংবাদমাধ্যমকে জানান ইচ্ছা রয়েছে সরকারি ভাবনা চিন্তার পাশাপাশি সেখানকার আধ্যাত্মিক বিষয়ও তুলে ধরার৷ অযোধ্যার জন্য বেশ কিছু যোজনা তৈরি করেছে৷ তিনি জানিয়েছেন এখানে মাটির উপরের তার না সরিয়ে আন্ডারগ্রাউন্ড তৈরি করা হচ্ছে৷ পরিচ্ছন্নতার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে৷ এলাকার উন্নতির কাজ প্রায় শেষের পথে৷

যোগী জানান “এখানে বিধবা ও অনাথ বাচ্চাদের জন্য আশ্রমও তৈরির পরিকল্পনা রয়েছে৷ ওই আশ্রমের নাম রাখা হবে মাতা কৌশল্যার নামে৷ অযোধ্যা আমাদের সাত ধর্মীয় নগরের মধ্যে একটি৷ শ্রদ্ধার এক অন্যতম কেন্দ্র এটি৷ এখানের ধার্মিক সামাজিক ও সাংস্কৃতিকে আমরা দুনিয়ার সামনে রেখেছি৷ এরফলে দুনিয়ের কাছে একটি ভাল বার্তা পৌঁছেছে৷ আমরা দক্ষিণ কোরিয়াকে এখানে আসার আমন্ত্রণ জানিয়েছিলাম৷ দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডির অযোধ্যায় আসা আমাদের জন্য গর্বের বিষয়৷”

এছাড়াও যোগী বলেন “অযোধ্যার উন্নতি করতে আমরা যতটা সম্ভব চেষ্টা করে চলেছি৷ এই পরিকল্পনাগুলি বাস্তবায়ন করতে আমি নিজে দেখাশোনা করেছি৷ আমার বিশ্বাস আগামী কয়েক বছরের মধ্যেই অযোধ্যাকো বিশ্বের অসাধারণ নগর গুলির সঙ্গে গোনা হবে৷ এর ফলে আশপাশের এলাকাগুলিরও উন্নতি হবে৷ সরযু নদীর পবিত্র জল অবিরল দিকে বইয়ে নিয়ে যাওয়ার জন্য পদক্ষেপ করা হচ্ছে৷”

যোগী ভগবান রামের নামে একটি বিমান বন্দর কার হবে ও তাঁর পিতা রাজা দশরথের নামে জেলায় একটি মেডিকেল কলেজ হাসপাতাল করার ঘোষণাও করেছেন আগেই৷ আজ তিনি রামের মন্দিরের পাশাপাশি ভগবান রামের বিশাল মূর্তি স্থাপনের কথা জানান৷ তার জন্যই দ্রুত জায়গা দেখা হবে ও তা কার্যকর করা হবে বলে জানিয়েছেন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension