বিনোদন

অর্জুন-মালাইকার বিয়ে, নাখোশ সোনম

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: এক বছরেরও বেশি সময় ধরে প্রেম করছেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। গুঞ্জন উঠেছে, এপ্রিলে তারা বিয়েও করবেন। কিন্তু এই বিয়ের খবরে একেবারেই খুশি নন অর্জুনের চাচাতো বোন অভিনেত্রী সোনম কাপুর। কারণ ব্যক্তিগতভাবে মালাইকা অরোরাকে তার পছন্দ নয়।

কিন্তু কেন? মালাইকার প্রতি সোনমের কিসের এত রাগ? এই প্রশ্নের উত্তর পেতে যেতে হবে তিন বছর পেছনে।

২০১৬ সালে মনীশ মালহোত্রার জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন সোনম। সেখানে আমন্ত্রিত হয়েছিলেন মালাইকাও। সেই পার্টিতে অতিরিক্ত মদ্যপান করে বেসামাল হয়ে পড়েন মালাইকা। তাকে সাহায্য করতে এগিয়ে যান সোনম।

কিন্তু অনিল-কন্যার অভিযোগ, সে সময় তার সাহায্য নেননি মালাইকা। উল্টো সবার সামনে তার সঙ্গে খারাপ ব্যবহার করেন মালাইকা। সেই ঘটনায় ভীষণ দুঃখ পেয়েছিলেন সোনম। তারপর থেকেই মালাইকার প্রতি বিশেষ খুশি নন নায়িকা। এমনকি মালাইকার সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন।

তবে সোনম অখুশি হলেও ভাতিজার সঙ্গে মালাইকার বিয়ে নিয়ে বিশেষ আপত্তি নেই তার বাবা অনিল কাপুরের। গত বছরের শেষের দিকে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, অর্জুন যাতে খুশি, তারাও তাতে খুশি।

এদিকে মালাইকার সঙ্গে সম্পর্কে অমত নেই অর্জুনের বাবা প্রযোজক বনি কাপুর এবং তার দুই সৎ বোন জাহ্নবী ও খুশি কাপুরেরও। কাজেই অর্জুন-মালাইকার বিয়ের দিকে তাকিয়ে বলিউড।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension