বিনোদন

অলোকনাথের বিরুদ্ধে ধর্ষণের FIR

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: ফের সমস্যার সম্মুখীন অলোকনাথ৷ ওয়াশিওয়ারা থানা ৩৭৬ ধারায় অলোকনাথের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার হল৷ #MeToo’র জেরে অলোকনাথের বিরুদ্ধে টেলিভিশন প্রযোজক বিনতা নন্দার ধর্ষণের অভিযোগ এনেছিলেন৷ জনসমক্ষে অলোকনাথের বিরুদ্ধে বলার পর পুলিশেও তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন বিনতা৷

বিনতা সহ অনেকে অলোকনাথের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আসায় অলোকনাথকে CINTAA (the Cine And Television Artistes Association) থেকে বহিষ্কারও করা হয়েছে৷ সম্প্রতি CINTAA’র পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে যে, “বহু চিন্তাভাবনা করে আমাদের এক্সিকিউটিভ কমিটি সিদ্ধান্ত নিয়েছে, অলোকনাথের বিরুদ্ধে একাধিক যৌন হেনস্তার অভিযোগ আসায় তাঁকে CINTAA’র সদস্যপদ থেকে বহিষ্কার করা হচ্ছে৷”

মাসখানেক আগেই সিনেজগৎ এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির সর্বোচ্চ প্রতিষ্ঠান CINTAA-র শোকজ নোটিশের জবাব দিয়েছিলেন অলোকনাথ৷ অলোকনাথের বিরুদ্ধে টেলিভিশন প্রযোজক বিনতা নন্দার ধর্ষণের অভিযোগের পাশাপাশি অন্যান্য মহিলাদের অভিযোগ মিথ্যে বলে দাবি করেছিলেন অলোকনাথের আইনজীবী অশোক সারোগি৷

তিনি জানিয়েছিলেন, “আমার মক্কেলকে শো-কজ করা হয়েছিল, এবং কেন অলোকনাথকে আপনার প্রতিষ্ঠান (CINTAA)র সদস্যপদ থেকে সরানো যাবে না৷ ১৯৯৮ এবং ১৯৯৯ সালে যে যে যৌন হেনস্তার ঘটনা উঠে এসেছে তাঁর বিরুদ্ধে তা সবকিছুই মিথ্যে৷ পুলিশ কিংবা আদালতে তাঁর বিরুদ্ধে এমন কোনও অভিযোগই নেই৷”

বিনতা নন্দার পাশাপাশি অভিনেত্রী সন্ধ্যা মৃদুল, দীপিকা আমিনসহ অনেকে অলোকনাথের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন৷ #MeToo মুভমেন্টের জেরেই বহু পরিচালক, সঙ্গীতশিল্পী, প্রযোজক, অভিনেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension