
প্রবাস
অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি স্থাপিত
রূপসী বাংলা ডেস্ক:বাংলাদেশের বাইরে এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে। সোমবার অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্যারামাটা ক্যাম্পাসের আইন অনুষদের সামনে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়।

বিশ্ববিদ্যালয় চত্বরে আবেক্ষ মূর্তির ফলক উন্মোচন করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এ সময় অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ব্যারিস্টার সিরাজুল হক, অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশি হাই কমিশনার কাজী ইমতিয়াজ হোসেন, ভাইস চ্যান্সেলর ডিন ড. দাউদ হাসান, ড. মাসুদ, ড. লিন্ডা ও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নিউজ জি/এইচ



