আন্তর্জাতিকপ্রধান খবর

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী স্কট মরিসন

রূপসী বাংলা ডেস্ক: নানা নাটকীয়তার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির অর্থমন্ত্রী স্কট মরিসন।

আজ শুক্রবার লিবারেল পার্টির হুইপ নোলা মারিনো বিষয়টি অস্ট্রেলীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।নোলা মারিনো জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটনকে ৪৫-৪০ ভোটের ব্যবধানে হারিয়ে প্রধানমন্ত্রীর পদ লাভ করেছেন মরিসন।

এ অভ্যন্তরীণ ভোট লড়াইয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ অংশ নিলেও পদচ্যুত প্রধানমন্ত্রী টার্নবুল অংশগ্রহণ করেন নি। এখন পর্যন্ত তারা নব নির্বাচিত প্রধানমন্ত্রীর ব্যাপারে কোনো মন্তব্যও করেন নি।

নির্বাচনের ফলের পর মরিসনকে অভিনন্দন জানিয়ে ডাটন বলেন, এখন আমার দায়িত্ব হল মরিসনকে পূর্ণ সহযোগিতা করা।

সম্প্রতি জনমত জরিপে দেখা যায়, টার্নবুলের প্রতি আস্থা হারিয়েছেন মানুষ। কয়েকটি উপনির্বাচনে হেরে তার প্রমাণও দেয় টার্নবুল। এতে দলের শীর্ষ নেতাদের চাপের মুখে পড়েন লিবারেল পার্টির এ নেতা।

এর পর পার্লামেন্টের বেশিরভাগ সদস্য চিঠির মাধ্যমে নতুন করে ভোট করতে বললে টার্নবুল এ অভ্যন্তরীণ ভোটের আয়োজন করেন।

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী স্কট মরিসন ট্যুরিজম অস্ট্রেলিয়ার সাবেক পরিচালক, যিনি দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রসঙ্গত, প্রায় এক যুগ ধরেই অস্ট্রেলিয়া তাদের রাজনৈতিক নেতৃত্বের সংকটে ভুগছে। এ সময়ে দেশটির কোনো প্রধানমন্ত্রী সফলভাবে পূর্ণ তিন বছর মেয়াদ শেষ করতে পারেননি।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension