আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বিকৃত যৌনাচারে বিপাকে সরকার

এক সপ্তাহ ধরেই নারীদের ওপর যৌন নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের কারণে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল অস্ট্রেলিয়ায়। দেশটির এক সাবেক নারী উপদেষ্টা পার্লামেন্টে ভবনে ধর্ষিত হওয়ার অভিযোগ প্রকাশের পর থেকেই শুরু হয় এই আন্দোলন। আর চলতি সপ্তাহে সেই আগুনে ঘি ঢেলেছে পার্লামেন্টের মধ্যে আরেক কর্মকর্তার বিকৃত যৌনাচারের ভিডিও।

বিবিসি, গার্ডিয়ানসহ আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি ফাঁস হওয়া এই ভিডিওতে এক নারী পার্লামেন্ট সদস্যের ডেস্কের সামনে এক পুরুষ সহকর্মীকে হস্তমৈথুন করতে দেখা গেছে।

এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক পার্লামেন্ট সদস্যরা স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, পার্লামেন্টের প্রার্থনার ঘরেও এমপিরা যৌনকর্মীদের ডেকে এনেও সহবাস করতেন। একের পর এক আইনপ্রণেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আর পার্লামেন্টে নারীদের প্রতি পুরুষ সহকর্মীদের অশোভন আচরণের খবর সামনে আসায় বিপাকে পড়েছে সরকার।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার (২৩ মার্চ) সংবাদ সম্মেলনে সহকর্মীদের ওপর ক্ষোভ ঝাড়েন প্রধানমন্ত্রী স্কট মরিসন। পার্লামেন্ট সদস্যদের এমন আচরণ অত্যন্ত লজ্জাজনক ও চরম হতাশাজনক উল্লেখ করে সবাইকে শুধরে যাওয়ার আহ্বান জানান তিনি। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ারও ঘোষণা দিয়েছেন মরিসন। এরই মধ্যে বহিস্কার করা হয়েছে ফাঁস হওয়া ভিডিওর সেই পুরুষ কর্মকর্তাকে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension