প্রবাস

অস্ট্রেলিয়ার সড়কে প্রাণ গেল বাংলাদেশির

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: অস্ট্রেলিয়ার ব্রিসবেনে একটি প্রাইভেটকারের ধাক্কায় শহীদল ইসলাম (৩৬) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির স্থানীয় সময় গভীর রাতে এ ঘটনা ঘটে।

শহীদলের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায়। তিনি ব্রিসবেনের অ্যালবিয়োনে স্ত্রী ও এক শিশুসন্তান নিয়ে বসবাস করছিলেন।

একই ঘটনায় চুরি হওয়া গাড়ির চালকের আসনে থাকা ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

নিহতের পরিবার ও পুলিশ জানিয়েছে, শহীদুল গ্রিফিনে তার নিজের কেনা বাড়ির কাজ শেষ করে আবাসস্থলে ফিরছিলেন। পথে ব্রিসবেনের উত্তরের ব্রুসহিল হাইওয়েতে দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুইন্সল্যান্ড রাজ্য পুলিশ জানিয়েছে, চুরি হওয়া গাড়িটিকে পুলিশ ধাওয়া করেছিল। গাড়িটি দ্রুতগতিতে রাস্তার উল্টো পাশ দিয়ে চলছিল। একপর্যায়ে চুরি হওয়া গাড়িটি প্রচণ্ড বেগে গিয়ে শহীদুলের গাড়ির সামনের দিকে আছড়ে পড়ে। তবে এ ঘটনায় শহীদুলের কোনো দোষ ছিল না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension