প্রধান খবরভারত

আইআরসিটিসির এই ট্রেনে কম খরচেই মিলবে বিমানের মতো পরিষেবা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ভারতের প্রথম প্রাইভেট ট্রেন তেজস এক্সপ্রেসে থাকছে যাত্রীদের জন্য বিশেষ পরিষেবার ব্যবস্থা৷ আইআরসিটিসি পরিচালিত এই ট্রেনে চৌঠা অক্টোবর থেকে নতুন পরিষেবা চালু হতে চলেছে৷ জি নিউজে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তেজস এক্সপ্রেস সেজে উঠছে নতুন সাজে৷ নবরাত্রি থেকে যাত্রীদের কাছে নতুন পরিষেবা নিয়ে হাজির হবে ট্রেনটি৷

দিল্লি লখনউ তেজস এক্সপ্রেসকে সাজিয়ে তোলা হয়েছে অত্যাধুনিক মানে৷ যেখানে যাত্রীরা বিমান পরিষেবার মত সুযোগ সুবিধা পাবেন৷ রেল সূত্রে খবর মঙ্গলবার বাদ দিয়ে সপ্তাহের বাকি ছয় দিনই ছুটবে দিল্লি লখনউ তেজস এক্সপ্রেস৷ তবে আহমেদাবাদ মুম্বই তেজস কবে নিজের গতি পাবে, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি৷

আইআরসিটিসি জানাচ্ছে, প্রাথমিকভাবে তাদের হাতে থাকলেও, পরবর্তী কালে তেজসের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে কোনও সংস্থার হাতে৷ এতে যাত্রীরা সংশ্লিষ্ট ট্রেনের যাত্রার ১৫ দিন আগেও টিকিট কাটতে পারবেন৷ তাতে অবশ্য দামের হের ফের হবে, বিমান পরিষেবার মতই ব্যবস্থা মিলবে৷ প্রাথমিকভাবে এক্সিকিউটিভ ক্লাসের যাত্রীরা লঞ্জ পরিষেবা পাবেন, তবে তা মিলবে খুবই কম খরচে৷ প্রিমিয়াম যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে তৈরি হবে রেলওয়ে লঞ্জ৷

এছাড়াও বিমানসেবিকাদের মত থাকবেন ট্রেনসেবিকারা৷ যাত্রীদের সুবিধা অসুবিধার খেয়াল রাখবেন তাঁরা৷ তেজস এক্সপ্রেসের চালক, গার্ড, ট্রেনের পরিচ্ছন্নতা সহায়ক কর্মীদের নিয়ন্ত্রণ করবে আইআরসিটিসি৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension