ভারত

আইএসের হাতে প্রাণ হারানো ২ বাঙালি সহ ৩৮ ভারতীয়ের দেহ

রূপসী বাংলা ডেস্ক:ইরাক থেকে আজ দেশে ফিরবে আইএসআইএসের হাতে প্রাণ হারানো ২ বাঙালি সহ ৩৮ জন ভারতীয়ের দেহ। গতকাল ভারতীয় আধিকারিকদের হাতে তাঁদের দেহাবশিষ্ট তুলে দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিংহ ওই দেহাবশেষ নিয়ে আজ দিল্লিতে পা রাখবেন।

ইরাকের ভারতীয় রাষ্ট্রদূত প্রদীপ সিংহ রাজপুরোহিত জানিয়েছেন, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেহগুলি এ দেশে আনা হবে সেনার বিমানে করে। কখিনবন্দি দেহগুলিকে গতকাল মিলিটারি স্যালুট করে শ্রদ্ধা জানান প্রাক্তন সেনা প্রধান ভি কে সিংহ। একই সঙ্গে বলেন, সমস্ত ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াই চলবে। আইএসআইএস অত্যন্ত নির্মম জঙ্গি সংগঠন, এই ভারতীয় নাগরিকরা তাদের শিকার হয়েছেন।

২ বছর আগে ইরাকের দ্বিতীয়  বৃহত্তম শহর মসুল থেকে নিখোঁজ  হয়ে যান ৪০ জন ভারতীয়। একজন কোনওক্রমে ফিরে আসেন। তিনি বারবার দাবি করেন, তাঁর চোখের সামনেই বাকি ৩৯ জনকে ঠান্ডা মাথায় খুন করেছে আইএস। খুন হওয়া এই শ্রমিকদের মধ্যে রয়েছেন নদিয়ার খোকন শিকদার ও সমর টিকাদার। তবে বেশিরভাগই পঞ্জাবের বাসিন্দা। এছাড়া রয়েছেন বিহার ও হিমাচল প্রদেশ থেকে ভাগ্যান্বেষণে ভিন দেশে যাওয়া মানুষরা। আইএস যখন ২০১৪-য় মসুল কবজা করে, তখন এঁরা তাদের হাতে ধরা পড়ে যান।

ভারত সরকার বরাবর দাবি করে এসেছে, আইএসের হাতে ধরা পড়া ভারতীয়দের খোঁজ চলছে, তাঁদের মৃত্যুর খবর তাদের কাছে নেই। অবশেষে গত মাসে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ সংসদে দাঁড়িয়ে স্বীকার করে নেন, গণকবর থেকে দেহাংশ উদ্ধার হয়েছে তাঁদের।  যদিও একজনের ডিএনএ-র মিল পুরোপুরি না পাওয়ায় তাঁর দেহ এবার ফিরছে না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension