
আইসিসির কাছে অভিযোগ করল শিরিনের পরিবার
আলজাজিরার নিহত সাংবাদিক শিরিন আবু আকলেহর পরিবার তাঁর হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ দাখিল করেছে।
সাংবাদিক শিরিন ২৫ বছর ধরে আলজাজিরায় কাজ করেছেন। গত মে মাসের ১১ তারিখ অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে সেনা অভিযানের খবর সংগ্রহের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। আলজাজিরার অভিযোগ, ইসরায়েলি সেনা তাকে ইচ্ছা করে গুলি করেছিল।
ইসরায়েলি সেনাবাহিনী আদৌ তাদের গুলিতে শিরিন নিহত হওয়ার কথা অস্বীকার করে। তবে সর্বশেষ বক্তব্যে সম্প্রতি বলেছে, শিরিন কোনো ইসরায়েলি সেনার অনিচ্ছাকৃত গুলিতে নিহত হয়ে থাকতে পারেন।
মঙ্গলবার হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে এক বক্তব্যে শিরিনের ভাই আনতোন বলেছেন, তাঁর (শিরিন) হত্যার জবাবদিহি নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন তাঁরা তা করবেন।
আনতোন আবু আকলেহ বলেন, ‘আগে আমরা যেমনটি বলেছি এবং আগের প্রতিবেদনগুলোও যা বলেছে, শিরিন এবং সেখানে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের দিকে ১৬টিরও বেশি গুলি চালানো হয়। ’
তিনি আরো বলেন, ‘কে শিরিন আবু আকলেহ ইসরাইলি সেনারা তা চিহ্নিত করতে পেরেছিল। ’
আলজাজিরা



