
লুৎফুর রহমান চৌধুরী
আকাশেরই বুকে তারা
হেঁটে হেঁটে চলে
মেঘ কন্যা ছুটে এলে
লুকিয়ে রয় তলে।
মেঘ কন্যার আঁচল বেয়ে
বৃষ্টির পানি পড়ে
সেই জল গড়িয়ে গিয়ে
নদী নালা ভরে।
মেঘ কন্যার আসা দেখে
চাদর নেয় গায়ে
একটু খানি আদর দিতে
আসে রাঙা পায়ে।
শক্ত মাটির দিকে থাকে
মেঘ কন্যা চেয়ে
পাশা খেলতে আসে কন্যা
খোঁপা খুলে ধেয়ে।
মুচকি হেসে মেঘ কন্যা
কানে কানে বলে
চেয়ে দেখো সারা অঙ্গ
ভিজে গেছে জলে।



