খেলা

আগের তুলনায় খেলোয়াড়দের শক্ত দেখেছেন মাশরাফি

রূপসী বাংলা ঢাকা ডেস্কঃ এশিয়া কাপের সফর শেষে গতকাল রাত ১১টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান মাশরাফিরা। ঢাকায় পা রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে শুভেচ্ছা জানানো হয় টাইগারদের।

ঢাকায় এসে সাংবাদিকদের সামনে সতীর্থদের প্রশংসা করেছেন টাইগার ক্যাপ্টেন। এর আগেও পাঁচবার ফাইনালে হেরেছে বাংলাদেশ। কিন্তু তখন যেভাবে ভেঙে পড়েছে ছেলেরা তার থেকে এখন অনেক শক্ত হয়েছে। এই দিকটাকে ভালো দিক বলে মানছেন অধিনায়ক।

মাশরাফি বলেন,‘অন্যবারের তুলনায় এবার ক্রিকেটারদের অনেক শক্ত দেখেছি। এটা খুব ভালো দিক। আমাদের সবাই শেষ পর্যন্ত লড়েছে। লিমেটেডে থেকেও জেতার ইচ্ছেটা ছিল। আমি কেন, ওদের নিজেদেরও এটা নিয়ে গর্ববোধ করা উচিত। সবাই উপলব্ধি করেছে কে কোথায় কী করতে পারত। এটা গুরুত্বপূর্ণ।’

সামনে বিশ্বকাপের মত বড় বড় টুর্নামেন্টের সামনে বাংলাদেশ। এশিয়া কাপের ভুল গুলো শুধরে সামনে ভালো করার চেষ্টা টাইগার মাশরাফির চোখে। তিনি বলেন,‘সামনে বড় বড় টুর্নামেন্ট আছে। সামনে বিশ্বকাপ আছে। বড় দুই-তিনটা সিরিজ আছে। চেষ্টা করব, এই ভুল গুলো সামনে যেন না হয়।’

এশিয়া কাপের শুরুতে হারাতে হয়েছে তামিম ইকবালকে। এরপর দলের প্রাণ ভোমরা সাকিব আল হাসানকে। দলের মূল দুই তারকাকে ছাড়া এতটা লড়াই করাটা ইতিবাচক হিসেবে নিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা।

তামিম-সাকিবের ইস্যুটা সামনে এনে মাশরাফি বলেন,‘এর আগে (সাকিব-তামিম) ওরা থাকার পরও জিততে পারিনি (এশিয়া কাপ)। ওরা না থাকার পরও এবার যেভাবে লড়েছি, এটা অনেক বড় ব্যাপার। সামনে ওরা যোগ হলে ফলাফলটা অন্য রকম হতে পারে ‘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension