
আজ এশিয়া কাপের বাচা মরার লড়াইয়ে আবার আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ
ইকবাল বাহার, রূপসী বাংলা ঢাকা ডেস্কঃ এশিয়া কাপের ১৪তম আসরের শুরুটা দুর্দান্ত হলেও টানা দু’দিনে দুই ম্যাচে হেরে টুর্নামেন্টে এখন অনেকটাই ব্যাকফুটে সাকিব-মুশফিকরা। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করার পর গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানিস্তান এর কাছে ১৩৬ রানে হেরেছিল বাংলাদেশ। এরপর শুক্রবার সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে সাত উইকেটের আরেকটি শোচনীয় হার।
টানা দ্বিতীয় হারের একদিন বিরতির পর আজ আবার মাঠে নামছে বাংলাদেশ। গত ম্যাচে রশিদ খানদের ঘূর্ণিজালে ধরাশায়ী হয়েছে টাইগারবাহিনী। এশিয়া কাপের লড়াইয়ে আজ বাচা মরার লড়াইয়ে আবার সেই আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। তারপরও এখান থেকেই ঘুরে দাঁড়াতে চায় টিম বাংলাদেশ। এখনও এশিয়া কাপের ফাইনাল খেলার আশা দেখছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে এখন সুপার ফোরের বাকি দুই ম্যাচেই জিততে হবে মাশরাফিদের। শুক্রবার ভারতের বিপক্ষে ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘আমরা টুর্নামেন্ট থেকে এখনও ছিটকে যাইনি। ভালো করে ঘুরে দাঁড়ানোর এখনও সুযোগ আছে। পরের ম্যাচের আগে একটা দিন সময় পাচ্ছি। নিজেদের একটু গুছিয়ে নিয়ে পরের ম্যাচে নামতে হবে।’টিকে থাকার প্রথম লড়াইয়ে আজ আবুধাবিতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
আর তারই জের ধরে হঠাৎ দলে অন্তর্ভুক্ত করা হয় দুই বাঁহাতি ওপেনার সৌম্য সরকার আর ইমরুল কায়েসকে। এই দু’জন শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে দেশ ছাড়েন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে। সৌম্য-কায়েসকে পেয়ে স্বাভাবিকভাবেই হয়েছে
ইনজুরির কারণে তামিমকে হারিয়ে ওপেনিং সমস্যায় ভুগছে টাইগার শিবির।আর তারই জের ধরে টাইগার ব্যাটিং লাইনআপকে শক্তিশালী করার জন্য শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছেন দুই বাঁহাতি ওপেনার সৌম্য সরকার আর ইমরুল কায়েস।
বিকেল ৫টা ৩০মিনিটে বাংলাদেশ ও আফগানিস্তান এর আজকের খেলা সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস-২
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন/ আবু হায়দার রনি, মুস্তাফিজুর রহমান



