
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: মনোহর পারিক্করের প্রয়াণের পরই গোয়ায় সরকার গঠনের দাবি জানিয়েছিল কংগ্রেস৷ তবে বিজেপির চাণক্য অমিত শাহের ইশারায় সে যাত্রায় রেহাই মিলেছিল৷ কিন্তু অস্বস্তি এখনও কাটেনি৷ বুধবার গোয়া বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ দিতে হবে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তকে৷
বিজেপির দাবি ২১ জন বিধায়কের সমর্থন রয়েছে তাদের কাছে৷ এদিন বেলা সাড়ে এগারোটায় বিধানসভায় অধিবেশনের ডাক দিয়েছেন স্পিকার মৃদুলা সিনহা৷ গোয়ায় মোট আসন সংখ্যা ৪০৷ কিন্তু পারিক্করের মৃত্যু, এক বিজেপি, দুই কংগ্রেস বিধায়করে পদত্যাগের ফলে বর্তমানে গোয়া বিধানসভায় রয়েছেন মোট ৩৬ বিধায়ক৷
এর মধ্যে ১২ জন বিজেপির৷ ১৪ জন কংগ্রেসের বিধায়ক৷ বিজেপির দাবি গোয়া ফরওয়ার্ড পার্টি ও মহারাষ্ট্রবাদী গোমন্ত্রক পার্টি মোট ৬ বিধায়ক তাদেরকেই সমর্থন করবে৷ মিলবে ৩ নির্দলের-ও সমর্থন৷
এদিকে কংগ্রেসের তরফে আগেই গোয়ার একক বৃহত্তম দল হিসাবে সরকার গঠনের দাবি জানানো হয়েছিল৷ এই পরিস্থিতিতে রাজ্যপাল বিধায়সভায় আস্তাভোটের নির্দেশ দেন৷ সেই ভোট ঘিরেই এখন নানা সমীকরণের টানাপোড়েন৷ লোকসভার আগে আত্মসম্মানের লড়াইয়ে জিতে গেরুয়া শিবিরকে ধাক্কা দিতে মরিয়া কংগ্রেস৷
গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের মৃত্যুর পরে রাজনৈতিক সঙ্কট কাটাতে সোমবার গভীর রাতে মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করেন বিধানসভার প্রাক্তন স্পিকার প্রমোদ সাওয়ান্ত৷ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন মহারাষ্ট্র গমন্ত্রক পার্টির বিধায়ক সুধীন ধাবালিকর এবং গোয়া ফরওয়ার্ড পার্টির নেতা বিজয় সরদেশাই ,একই সঙ্গে আরো ১০ জন মন্ত্রীও শপথ নেন।
বিজেপির দুই জোট সঙ্গির ৬ বিধায়কের মধ্যে পাঁচ জনই নতুন মন্ত্রীসভার সদস্য৷ ফলে কংগ্রসের কাছেও এই আস্তা ভোট জেতাটা বেশ কঠীন৷ এই পরিস্থিতিতে তাই নজরে গোয়া বিধায়সভার আস্তাভোট৷



