
আটলান্টিক সিটিতে ঈদুল ফিতর উদযাপন
আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
গতকাল বুধবার (১০ এপ্রিল) সকালে আটলান্টিক সিটির বিভিন্ন মসজিদে প্রবাসী বাংলাদেশী মুসলিমরা ঈদের নামাজ আদায় করেন। বড়দের সাথে ছোটরাও রং-বেরংয়ের পাজামা-পাঞ্জাবি পরে ঈদের জামাতে অংশ নেয়। ঈদ জামাতে বিপুল সংখ্যক মহিলার অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে এদিন সকাল থেকেই প্রবাসী বাংলাদেশি মুসলিমরা ঈদ আনন্দে শরীক হতে নিজেদেরকে উজাড় করে দিয়েছিল, এছাড়া অনুকুল আবহাওয়ায় এবারের ঈদ পেয়েছিল ভিন্ন এক মাত্রা।
আটলান্টিক সিটির আটলান্টিক এভিনিউয়ে বাংলাদেশী আমেরিকানদের অর্থায়নে নির্মিত ও তাদের ব্যবস্থাপনায় পরিচালিত আল হেরা মসজিদে ঈদের জামাতে প্রবাসী বাংলাদেশী মুসলিম নারীপুরুষসহ অন্যান্য কমিউনিটির মুসলিমরাও অংশ নেন। এছাড়া মুসল্লীদের ঈদ শুভেচছা জানান মসজিদের সাবেক সভাপতি জসিমউদ্দীন । ঈদের নামাজ শেষে মুসল্লীদের মাঝে খাবার, ডোনাট, জুস বিতরণ করা হয়।
এদিকে উত্তর ফোরিডা এভিনিউয়ের আটলান্টিক সিটি বাংলাদেশী আমেরিকানদের অর্থায়নে নির্মিত ও পরিচালিত ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হয়ে ঈদের অন্যতম বৃহত্তম জামাত। এখানে বিপুল সংখ্যক মুসলিম নারীপুরুষ ঈদের নামাজ আদায় করেন। জামাত শেষে শিশু-কিশোরসহ অন্যান্যদের মাঝে মিষ্টি, ডোনাট, আইসক্রিম, জুস, খেলনা বিতরণ করা হয়।
অন্যদিকে ন্যাশনাল গার্ড আরমরিতে ঈদুল ফিতরের অন্যতম বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়।



