
গোলাপ মাহমুদ সৌরভ
মায়ের কাছে কেঁদে বলে
আমার ছোট্ট খোকন,
ঈদ এসেছে ঈদ এসেছে
বাবা আসবে কখন?
তোমার বাবা আসবে বাড়ি
একটু ধৈর্য্য ধরো,
ঈদের দিনে গোসল করে
নতুন জামা পড়ো।
মিথ্যে কথা বলছো মাগো
আমি ছোট্ট বলে,
বাবা-র জন্য খারাপ লাগে
আমার মনে হলে।
আমার বাবা-র হয়নি ছুটি
তাই আসেনি বাড়ি,
তাইতো আমি রাগ করেছি
বাবা-র সঙ্গে আড়ি।
বাবা ছাড়া ঈদের আনন্দ
হবে না মাগো ভালো,
পাঁচটি বছর কেটে গেলো
বাবা নাহি যে এলো।



