
তুহীন বিশ্বাস
প্রশংসিত বর্তমান নেশাতুর;
নির্ভয়ে নির্ভর সময়টা তাচ্ছিল্যের সুরে,
জীবনাদর্শের হাতটা ভুলে গেছে বেমালুম
অকৃতজ্ঞ কথিত শুভাকাঙ্ক্ষী নির্ভার।
ঋণ লুকিয়ে থাকে মখমলের চেয়ারে;
বাহারি প্রসাধনী ঢেকে রাখে ক্ষতচিহ্ন,
আমরা উচ্ছ্বসিত হই মেকীত্বের ছায়ায়
বুদ হয়ে থাকি অদ্ভুত মায়ায়।



