
এম সোলায়মান জয়
মরে যাওয়া ঘুমের লাশ
পাহারা দিতে কেটে যায় রাত
গভীর নীরব বিষাদ ধরে থাকে হাত।
পচে যাওয়া প্রণয়ী স্মৃতি
মনের আনাচে কানাচে গন্ধ ছড়ায়
একাকীত্বের মায়াবিনী পাঁজরে জড়ায়।
অন্ধকারের ঘাতক ভয় নিয়ে
শত্রুর বেশে অপ্রত্যাশিত রাত আসে
পরিচিত ব্যথাগুলো মাথা চাড়া দিয়ে হাসে।
বিড়ালের মতো বেহায়া স্মৃতি
রাতভর চোখের নিদ্রা করে ছিনতাই
অপয়া সময় মস্তিষ্কের চিন্তা চিবিয়ে খায়।
উলঙ্গ দুটি চোখের পাতা
সারারাত জেগে করে মোজ মাস্তি
খোলা রাখতে হবে চোখ এটাই প্রণয়ী শাস্তি।



