প্রবাস

আটলান্টিক সিটিতে কাউন্সিলম্যান এম আনজুম জিয়ার ঈদ মিলন

আটলান্টিক সিটি: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ১৫ এপ্রিল, সোমবার ঈদ মিলন অনুষ্ঠান আয়োজিত হয়েছে। ওইদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুধী সমাবেশ, কথামালা, সংগীত অনুষ্ঠান, আড্ডা ইত্যাদি।

আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান এম আনজুম জিয়ার উদ্যোগে স্থানীয় শোবোট হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন তাদের পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তারা প্রাণের উচ্ছ্বাসে ইনডোর আইল্যান্ড ওয়াটার পার্কের বিভিন্ন রাইডে চড়ে আনন্দে মেতে ওঠে, সুইমিং পুলে জলকেলিতে মেতে উচ্ছ্বাস প্রকাশ করে।

উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পী সোনু ভাটের মনোজ্ঞ পরিবেশনা ঈদ মিলন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রাণভরে উপভোগ করেন।

আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বিএএসজে কর্মকর্তা আব্দুর রহিম, বিনোদ ভেলোর, সোহেল মালিক, আবিদ কাইয়ুম,আসাদ চৌধুরী, মো. আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension