
আটলান্টিক সিটিতে জমজমাট ল্যাটিনো উৎসব
আটলান্টিক সিটি প্রতিনিধি: আটলান্টিক সিটির বুকে গত শনিবার (১৭ সেপ্টেম্বর) যেন জেগে উঠেছিল একখণ্ড মিনি ল্যাটিন আমেরিকা। আটলান্টিক সিটির বদর ফিল্ডের বিশাল প্রান্তরে অনুষ্ঠিত হলো জমজমাট ‘ল্যাটিনো উৎসব’।
ল্যাটিনো উৎসবে অনেক ল্যাটিনো তাদের নিজ নিজ দেশের জাতীয় পতাকা হাতে কপালে জাতীয় পতাকার ব্যান্ড বেঁধে, জাতীয় পতাকার রংয়ের সঙ্গে মিলিয়ে পোশাক পরে উৎসবে যোগ দেয়। নেচে-গেয়ে তারা উৎসব প্রান্তরকে মুখরিত করে রাখে।
ল্যাটিনো উৎসবে নিউজারসি রাজ্যের এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, আটলান্টিক সিটি মেয়রের চীফ অব স্টাফ আরনেস্ট ডি করসি, আটলান্টিক সিটির কাউন্সিলম্যান এম আনজুম জিয়া ,বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, আটলান্টিক কাউন্টির কমিশনার পদে প্রতিদ্বন্দ্বিতাকারী হাবিব রেহমান, আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুব্রত চৌধুরী, পুলিশ কর্মকর্তা সুমন মজুমদারসহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক যোগ দেন।



