প্রবাস

শিশুদের আত্মহত্যা প্রতিরোধ ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএর সেমিনার

‘আত্মহত্যা দিবস ২০২২’ উপলক্ষে গত ১২ই সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে শিশুদের আত্মহত্যা প্রতিরোধ করার লক্ষ্যে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএস সেমিনারের আয়োজন করে।

সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বিশ্বে শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত। এক পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি আড়াই ঘন্টায় একজন শিশু আত্মহত্যা করে। পাঠশালা, মক্তব থেকে শুরু করে বাবা, মা, ভাই বোন, প্রতিবেশী, সর্বত্র শিশুরা অবহেলিত। এছাড়া অনাদর, নির্যাতন, খাদ্যাভাব, বাবা মায়ের বিচ্ছেদও এর জন্যে দায়ী।

সংগঠনটির সভাপতি শাহ শহীদুল হক সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সোবানের পরিচালনায় সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা এ অবস্থা নিরসনের লক্ষ্যে দৃঢ় পদক্ষেপ নিতে সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে মূল প্রবদ্ধ উপস্থাপনা করেন যুক্তরাজ্য থেকে আগত শিশু বিষয়ক ড. আবুল কালাম আজাদ। তারই ধারাবাহিকতায় বক্তব্য রাখেন রিদওয়ানা ফারহান, মাহীন, মুহাম্মদ, কথা সাহা, আফিয়া হাওলাদার। সংগঠনের ইয়ুথ ডেভলপমেন্ট সেক্রেটারি ফাতেমা প্রিসিলা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমজয়, সুরেশ শাহা, টেসরিং লামা, শারা হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও ডা. শাহজাদী পারভীন, প্রধান বক্তা মন মাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর গোলাম মাতবর, স্কলাশটিকা স্কুলের প্রধান জনাব রেজা রশীদ।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুর রহিম হাওলাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, মিলেয়াম টিভির পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, কমিউনিটি নেতা শাহাদাত হোসেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension