প্রবাস

আটলান্টিক সিটিতে রমজানে বিএএসজের খাদ্যসামগ্রী বিতরণ

আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি রমজান উপলক্ষে বিনামূল‍্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। গত আট মার্চ,শনিবার বিকালে আটলান্টিক এভিনিউস্থ মসজিদ আল হেরার সামনে কমিউনিটি ফুড ব্যাংক অব নিউ জার্সির সহযোগিতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রমজানের খাদ্য সামগ্রী বিতরণ প্রসঙ্গে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস, পবিত্র মাস। এই মাসে মানুষ সিয়াম সাধনা করে।এই সিয়াম সাধনার মাসে কমিউনিটির পাশে থাকার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।আশা করি আগামীতেও আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণের সময় বিএএসজের ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, ফেরদৌস ইসলাম,গিয়াসউদদীন পাঠান, মোঃ দিদার,শাহরিয়ার আহমদ,সিরাজুল ইসলাম,আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী,রফিকুল ইসলাম প্রমুখ উপস্হিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension