
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
নিউইয়র্ক জ্যামাইকার মেজ্জান রেষ্টুরেন্টে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
সংগঠনটির সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভা সঞ্চালন করেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু। বক্তব্য রাখেন সহ সভাপতি সোলায়মান আলী। সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রনেল, সাংগঠনিক সম্পাদক তারিকুল হায়দার, সাংগঠনিক সম্পাদক এম উদ্দিন আলমগীর,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ,অর্থ ও পরিকল্পনা সম্পাদক সরিফ কামরুল ইসলাম হীরা,শ্রম বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন,উপ দপ্তর সম্পাদক শিবলী সাদেক শিবলু,ধর্ম বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য সাহানারা রহমান,ইসমাইল হোসেন স্বপন,কার্যকরী সদস্য সুমন মাহমুদ,যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ শাহনাজ, স্টেট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক স্বীকৃতি বড়ুয়া,যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক কিবরিয়া জামান,যুবলীগ নেতা সেবুল মিয়া প্রমুখ।
সভায় বক্তারা জোরালো কন্ঠে বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসের সাক্ষী ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এবং বাংলার মাটিতে নিশ্চয়ই এই সন্ত্রাসীদের বিচার হবে এই আশা ব্যাক্ত করেন। সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।



