
আটলান্টিক সিটির প্রাইমারি নির্বাচনে মেয়র প্যানেলের প্রার্থীরা এগিয়ে
আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে দশ জুন,মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনের বেসরকারি ফলাফলে মেয়র প্যানেল এর প্রার্থীরা তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।
প্রাইমারি নির্বাচনে সিটির ডেমোক্রেটিক দলের মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে বর্তমান মেয়র মার্টি স্মল সিনিয়র , কাউন্সিল এট লার্জ প্রার্থী পদে স্টিফেনি মার্শাল, প্যাটিসিয়া বেইলি ও বাংলাদেশি আমেরিকান সোহেল আহমদ প্রতিদ্বন্দ্বীতা করেন।
নির্বাচনের চূড়ান্ত ফলাফলেও মেয়র প্যানেলের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
মেয়র প্যানেলের নির্বাচনী সদর দপ্তরে আয়োজিত এক সুধী সমাবেশে মেয়র মার্টি স্মল সিনিয়র তার প্যানেলের প্রার্থীদের ভোট দেওয়ায় সিটির ভোটারসহ কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানান।



