বিজ্ঞান ও প্রযুক্তি

বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রভাব

মোঃ জাহিদুল ইসলাম
বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত প্রযুক্তির নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রায় সব কাজে মানুষের জায়গা দখলে করে নিচ্ছে। এখন বিশ্বজুড়ে প্রায় প্রতিষ্ঠানই এআই প্রযুক্তি নিজেদের কাজে ব্যবহার করছে। তাই এখন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব থেকে বাঁচার উপায় নয় বরং এর সঙ্গে মানিয়ে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। বর্তমান এবং ভবিষ্যতের সবকিছু প্রাণকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এআই প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে এমন একটি স্বয়ংক্রিয় প্রযুক্তিকে বোঝায় যা মানুষের বুদ্ধিমত্তা, শেখার ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানের মতো গুণাবলী কম্পিউটার বা মেশিনের মাধ্যমে অনুকরণ করার চেষ্টা করে। আজকের বিশ্বে এআই-এর ব্যবহার সর্বত্র ছড়িয়ে পড়েছে। রোবট, গবেষণায় চ্যাটবট, ডিজাইন ও ওয়েবসাইট তৈরিতে মিডজার্নি বা লিওনার্দো এআই-এর মতো টুল ব্যবহার হচ্ছে। এসব প্রযুক্তি আমাদের কাজকে দ্রুত ও সহজ করছে, বদলে দিচ্ছে ভবিষ্যৎ। এআই-এর প্রধান লক্ষ্য হলো মানুষের চিন্তাশক্তিকে মেশিনে প্রয়োগ করে কাজের দক্ষতা ও গতি বৃদ্ধি করা। এটি দ্রুত ও নির্ভুলভাবে কাজ করতে পারে। এই এআই বিভিন্ন সেক্টরে বিপ্লব ঘটাচ্ছে। বর্তমানে এআই অসাধারণ উন্নতি করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা মূলত ডেটা বিশ্লেষণ, মেশিন লার্নিং এবং অ্যালগরিদমের মাধ্যমে কাজ করে। প্রথমে এটি বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ করে, তারপর মেশিন লার্নিং ও ডিপ লার্নিং ব্যবহার করে । মেশিন লার্নিং পুরনো ডেটার ওপর ভিত্তি করে ভবিষ্যদ্বাণী করতে পারে। আর ডিপ লার্নিং মানুষের মস্তিষ্কের নিউরনের মতো কাজ করে গভীর বিশ্লেষণ করে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হলো মূলত এমন এক ধরনের কম্পিউটেশনাল প্রযুক্তি। এটি মানব বুদ্ধিমত্তার মতো কাজ—যেমন শেখা, যুক্তি করা, সমস্যা সমাধান, উপলব্ধি এবং সিদ্ধান্ত গ্রহণ—করতে সক্ষম। এটি কম্পিউটার বিজ্ঞানের একটি গবেষণা ক্ষেত্র, যেখানে গবেষকেরা এমন পদ্ধতি ও সফটওয়্যার তৈরি ও বিশ্লেষণ করেন, যা যন্ত্রকে পরিবেশ উপলব্ধি করতে এবং শেখা ও বুদ্ধিমত্তা ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য কার্যকর সিদ্ধান্ত নিতে সক্ষম করে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নতির ফলে আমাদের দৈনন্দিন জীবন এবং পেশাগত কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসছে। মাত্র কয়েক বছর আগে যা সম্ভব ছিল না এখন আজ তা হয়ে উঠেছে বাস্তবতা। এআই শুধু প্রযুক্তির একটি ক্ষেত্র নয়। এটি বর্তমান আধুনিক যুগের জন্য এক বিপ্লব। এআইয়ের এই এই বিপ্লবের ফলে প্রতিনিয়তই আমাদের কাজের ধরন, জীবনযাত্রা, এবং সমাজের কাঠামো পর্যন্ত পরিবর্তন হচ্ছে। বর্তমানে ২০২৫ সালে এসে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ আরো অনেক অনেক বেশি দেখতে পাই। আমরা যে এআই প্রযুক্তি দেখছি তার সূচনা বহুকাল আগেই ঘটেছে। বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে এই প্রযুক্তির জনক হিসেবে ধরা হয়ে থাকে। যেমন জন ম্যাকার্থি কে প্রায়শই শব্দটি তৈরি করার জন্য এবং ডার্টমাউথ সম্মেলন আয়োজনের জন্য “এআই-এর জনক” হিসাবে বিবেচনা করা হয়। অন্যান্য উল্লেখযোগ্য অবদানকারীদের মধ্যে রয়েছে মারভিন মিনস্কি, অ্যালেন নেয়েল এবং হার্বার্ট এ. সাইমন, যারা রোবোটিক্স এবং সমস্যা সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ১৯৫০ সালে, যখন প্রথম ইলেকট্রনিক কম্পিউটার চালু হয়েছিল, বিজ্ঞানীরা জানিয়েছিলেন এটি এমন একটি যন্ত্রের যা দ্রুত ব্লকগুলি সংগঠিত করতে পারে, চেকার খেলতে পারে এবং এমনকি জটিল গাণিতিক গণনাও করতে পারে, যা একজন সাধারণ মানুষের ক্ষমতাকে ছাড়িয়ে যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে খুঁজে পাওয়া যায়। ক্ষেত্রটি আনুষ্ঠানিকভাবে ১৯৫৬ সালে ডার্টমাউথ সম্মেলনের সময় তৈরি করা হয়েছিল, যেখানে “চিন্তা মেশিন” ধারণাটি চালু করা হয়েছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর বিপ্লবের সূচনা ঘটে ২০১০-এর দশকে, যখন মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং প্রযুক্তি দ্রুত উন্নত হতে শুরু করে। এদিকে ২০১২ সালে ডিপ লার্নিং-এর সাহায্যে প্রথমবারের মতো চিত্র সনাক্তকরণে বড় ধরনের সাফল্য অর্জিত হযয়েছিল। একই বছর অর্থাৎ ২০১২ সালে গুগলের মধ্যে এআই ব্যবহার করার জন্য ২৭০০ এরও বেশি প্রকল্প বৃদ্ধি পেয়েছে। এরপর ২০১৫ সালে গুগল, ফেসবুক এবং অ্যামাজনের মতো প্রযুক্তি জায়ান্টরা এআই গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়াতে শুরু করে। ২০১৭ সালে ট্রান্সফরমার আর্কিটেকচারের আবিষ্কার এআই-এর ভাষা প্রক্রিয়াকরণ ক্ষমতায় বৈপ্লবিক পরিবর্তন আনে। পরবর্তীতে যা চ্যাটজিপিটির মতো জেনারেটিভ এআই এর বিকাশে সহায়ক হয়। এআই এখন স্বয়ংক্রিয় গাড়ি চালানো, রোগ নির্ণয় এবং জটিল ডেটা বিশ্লেষণে ব্যবহৃত হচ্ছে, যা আমাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও গতিশীল করে তুলেছে। এক তথ্য অনুযায়ী আগামী ২০৩০ সালের মধ্যে অন্তত ১৩৩ মিলিয়ন চাকরীর সুযোগ তৈরী করবে এই নতুন প্রযক্তি। শুধু তাই নয় বৈশ্বিক অর্থনীতিতে ৩০ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে এই প্রযুক্তির উপরে। চতুর্থ শিল্প বিপ্লবের মূল চালিকা শক্তি হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এআই প্রযুক্তি শুধু আমাদের দৈনন্দিন জীবন নয়, বরং শিল্প, বাণিজ্য, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাখাতেও বৈপ্লবিক পরিবর্তন আনছে। এটি উৎপাদন খরচ কমানো, কর্মদক্ষতা বাড়ানো এবং সময় সাশ্রয়ের মাধ্যমে শিল্পে নতুন মাত্রা যোগ করছে। চতুর্থ শিল্প বিপ্লবে এআই শুধুমাত্র একটি প্রযুক্তি নয়, বরং একটি পরিবর্তনের মাইলফলক, যা আমাদের ভবিষ্যতকে আরও উদ্ভাবনী, কার্যকর এবং সক্ষম করে তুলতে সহায়ক। এআই শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, এটি আমাদের জীবনকে আরও সহজ, দ্রুত এবং কার্যকর করে তুলছে। তবে এর কিছু অজানা দিকও রয়েছে, যা মানবসভ্যতায় বিপ্লবী পরিবর্তন আনতে পারে। এআই আমাদের ভবিষ্যৎকে আরও উন্নত ও সম্ভাবনাময় করে তুলছে। ভবিষ্যতে এটি ছাড়া জীবন কল্পনা করা কঠিন হয়ে যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআই ব্যবহার এর সবচেয়ে ভাল দিক হচ্ছে এর মাধ্যমে খুব দ্রুত স্বিদ্বান্ত নিতে পারা যায়। যেমন চিকিৎসা ক্ষেত্রে অনেক সমস্যা আছে যেখানে চিকিৎসকদের যে কোনও ধরণের তথ্য খুব দ্রুত দিতে পারে এবং এআই এর মাধ্যমে হাসপাতালের অনেকগুলো কাজ করা সম্ভব হয়। তাছাড়াও কম্পিউটার গেমের ক্ষেত্রে এআই এর মাধ্যেমে দ্রুত স্বিদ্বান্ত নেয়া যায় যা একজন গেমারের জন্য অনেক কার্যকরী। এআই এর ব্যবহার বর্তমান বিশ্বে দিন দিন বেড়েই চলেছে। কৃষিক্ষেত্র, চিকিৎসা ক্ষেত্র থেকে শুরু করে পৃথিবীর প্রতিটি কেন্দ্রতে আজ এআই এর ব্যবহার উল্লেখযোগ্য। এআই এর ব্যবহার মানুষের জীবনকে করে তুলেছে আরো সহজতর। এআই এর মাধ্যমে গাছে বিভিন্ন রোগ নির্ণয় করা যায়। সারের পরিমাণ থেকে শুরু করে কখন সেচ প্রদান করতে হবে তাও আমাদের বলে সাহায্য করতে পারে। চিকিৎসা ক্ষেত্রেও রোগ নির্ণয় থেকে শুরু করে বিভিন্ন ধরনের চিকিৎসা ও ছোটখাটো ঔষধ প্রদান এআই দ্বারা সম্ভব। এছাড়াও ব্যাংকিংয়ে, সেনাবাহিনীতে, নৌবাহিনীতে এআই-এর ব্যবহার বিপুলভাবে বেড়ে চলেছে। তাছাড়া এআই চালিত জানবাবাহন একটি নতুন প্রযুক্তি যা আমাদের পরিবহন ব্যবস্থাকে আরও দক্ষ এবং পরিবেশবান্ধব করে তুলতে পারে। স্ব-চালিত গাড়িগুলি এআই অ্যালগরিদম, কম্পিউটার ভিশন এবং সেন্সর প্রযুক্তির উপর নির্ভর করে স্বয়ংক্রিয়ভাবে চলাচল করতে পারে। এআই আমাদের ভবিষ্যতকে এমনভাবে পাল্টে দিচ্ছে, যা আগে কখনও কল্পনা করা সম্ভব ছিল না। এটি স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, পরিবহন এবং ব্যবসায় বিপ্লব আনছে। এরফলে আমাদের জীবনযাত্রাকে আরও সহজ, দ্রুত এবং কার্যকর হয়ে উঠছে । প্রযুক্তির আবদানে আধুনিক বিশ্ব বেশ পরিবর্তন হয়েছে। শিক্ষার্থীরা যেন প্রযুক্তির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে এবং অভিজ্ঞ হয়ে উঠতে পারে, সে লক্ষ্যেই দিন দিন বেড়ে চলেছে অ্যালগরিদম-ভিত্তিক এআই সফটওয়্যারের ব্যবহার। সাম্প্রতিক বছরগুলিতে এআই-এর মাধ্যমে একাডেমিক ক্ষেত্র বিভিন্ন উপায় প্রভাবিত হয়েছে। এই নতুন এআই প্রযুক্তি স্কুল ও উচ্চশিক্ষা উভয় ক্ষেত্রেই শেখার, মূল্যায়নের, পরিকল্পনায় প্রযুক্তিগত সাহায্য প্রদান করে থাকে। এছাড়াও সম্প্রতি গবেষণা কাজে নতুন দিগন্তের উন্মোচন করেছে এআই। এর সাহায্যে আজ বিজ্ঞানীরা যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন, আগামীতে তার চেয়েও ভিন্নতর (অগ্রসর) প্রশ্নের উত্তর খুঁজবেন। এদিকে শুধুমাত্র চিকিৎসা এবং ওষুধ আবিস্কারের ক্ষেত্রেই বিপ্লব আনছে না কৃত্রিম বুদ্ধিমত্তা, এরমধ্যেই বিজ্ঞানীরা এআই এর সাহায্যে বিশ্বের সবচেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ কিছু সমস্যা – আবহাওয়ার পূর্বাভাস প্রদান থেকে শুরু করে ব্যাটারি ও সৌরকোষ তৈরির নতুন উপাদান তৈরি, এমনকি পারমাণবিক ফিউশন প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ – এর সমাধান খোঁজার চেষ্টা করছেন। প্রযুক্তির এই যুগে, বিশেষ করে গবেষণার ক্ষেত্রে, জেনারেটিভ এআই টুলগুলোর ব্যবহার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। গবেষকরা এখন এই প্রযুক্তি ব্যবহার করে তাদের লেখালেখির কাজ দ্রুত এবং কার্যকরভাবে সম্পন্ন করতে পারছেন। এদিকে এআইয়ের আগমন সঙ্গে সঙ্গে কিছু চ্যালেঞ্জও নিয়ে এসেছে। যেমন কর্মসংস্থানে পরিবর্তন, ব্যক্তিগত গোপনীয়তার উদ্বেগ, এবং প্রযুক্তির ওপর নির্ভরতা। এআই ব্যবহারের সবচেয়ে নেতিবাচক দিক হচ্ছে গোপনীয়তা রক্ষা করা। এআই ব্যবহার করে যে কারো তথ্য খুব সহজের বের করা ফেলা সম্ভব। এআই সিস্টেমগুলি বিপুল পরিমাণে ব্যক্তিগত ডেটা সংগ্রহ এবং সংরক্ষণ করতে পারে। যা ব্যবহার করে পরবর্তিতে এর অপব্যবহার করা করা সম্ভব। তবে সঠিকভাবে ব্যবহার করা হলে এই এআই মানবজাতির উন্নতির জন্য অমুল্য এক সহায়ক হতে পারে। এছাড়া এআই-এর ভুল তথ্য ও ডিপফেক প্রযুক্তি বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, যা রাজনীতি, মিডিয়া ও সামাজিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। পক্ষপাতমূলক ডেটা থেকে শেখার ফলে এআই বৈষম্যমূলক সিদ্ধান্তও নিতে পারে, যা চাকরি, ঋণ অনুমোদন বা আইন প্রয়োগের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। সাইবার অপরাধ বৃদ্ধি, স্বয়ংক্রিয় ফিশিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ম্যালওয়্যারও এআই-এর বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি। সবচেয়ে বড় উদ্বেগ হলো মানুষের এআই-এর ওপর অতিরিক্ত নির্ভরতা, যা সৃজনশীলতা ও চিন্তাশক্তিকে কমিয়ে দিতে পারে। যদি এই প্রযুক্তি নিয়ন্ত্রিত ও সঠিকভাবে পরিচালিত না হয় তবে এটি মানুষের উপকারের বদলে বিপর্যয়ও আনতে পারে। তাই আমাদের প্রয়োজন একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি, যেখানে আমরা এআই-এর শক্তিকে মানবকল্যাণে কাজে লাগাব। তবে একে এমনভাবে পরিচালিত করব যাতে এটি নৈতিকভাবে গ্রহণযোগ্য ও মানবিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। এআই এর সুফল ভোগ করতে হলে এর নিরাপত্তা, নৈতিক ব্যবহার ও সঠিক নিয়মনীতি প্রণয়ন জরুরি, যাতে এটি মানবতার জন্য আশীর্বাদ হয়, অভিশাপ নয়। সঠিক দিকনির্দেশনা ও নিয়মনীতি অনুসরণ করলে এআই মানবজাতির জন্য আশীর্বাদ হবে, নইলে তা বড় সমস্যার কারণ হতে পারে। তাই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এআই-এর সুফল কাজে লাগিয়ে ভবিষ্যৎকে নিরাপদ ও সম্ভাবনাময় করা আমাদের সবার দায়িত্ব। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবন ও প্রযুক্তির জগতে বিপ্লব এনেছে। এটি যেমন কাজের গতি ও দক্ষতা বাড়াচ্ছে তেমনই কিছু চ্যালেঞ্জ ও ঝুঁকিও তৈরি করছে। কর্মসংস্থানে প্রভাব, গোপনীয়তা লঙ্ঘন ও বিভ্রান্তিকর তথ্যের প্রসার রোধে এর নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা জরুরি।
নেটওয়ার্ক টেকনিশিয়ান (আইসিটি সেল), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension